চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দোকানে রক্তের দাগ, মহাসড়ক জুড়ে ছিন্নভিন্ন দেহ

আবুল কাশেম হৃদয়আবুল কাশেম হৃদয়
৬:৪৬ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০২০
- সেমি লিড, কুমিল্লা, জনপদ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুমিল্লার চান্দিনায় মো. নাছির উদ্দিন (২৬) নামে এক দোকানদারকে কুপিয়ে হত্যার পর তার দেহ টুকরো টুকরো করে কেটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছড়িয়ে রাখে দুর্বৃত্তরা। এরপর সেই ছিন্নভিন্ন টুকরোগুলো যানবাহনের চাকায় পিষ্ট হয়।

সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার নাওতলা এলাকা থেকে নিহত যুবকের ছিন্নভিন্ন মরদেহের কিছু অংশ উদ্ধার করে চান্দিনা থানা পুলিশ।

নিহত নাছির উদ্দিন চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা গ্রামের নৈশপ্রহরী রবিউল্লাহর ছেলে। তিনি নাওতলা মাদ্রাসা সংলগ্ন একটি চা দোকান চালানোর পাশাপাশি বাবার অবর্তমানে নৈশ প্রহরীর কাজও করতেন।

স্থানীয়রা জানান, নাওতলা এলাকায় মহাসড়কের পাশে বাচ্চু চেয়ারম্যান মার্কেটে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করেন নিহতের বাবা রবিউল্লাহ। সেখানে একটি চা দোকান ছিল নাছির উদ্দিনের। রোববার রাতে বাবার অসুস্থতার কারণে তার পরিবর্তে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করেন নাছির।

রবিউল্লাহ জানান: ‘সোমবার ভোরে দোকানে এসে দোকান খোলা থাকলেও সেখানে ছেলেকে পাইনি। দোকানের ভেতর রক্তের দাগ দেখে আামি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে স্থানীয় লোকজন মহাসড়ক থেকে নাছিরের দেহের ছিন্নভিন্ন অংশ উদ্ধার করে।’

খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ও ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ও মাধাইয়া ইউপি চেয়ারম্যান অহিদ উল্লাহ ঘটনাস্থলে আসেন।

Reneta

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল ফয়সল জানান: ‘নাছিরকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করার পর লাশ কয়েক টুকরো করে মহাসড়কে ফেলে দেয় দুর্বৃত্তরা। গাড়ির চাকায় পিষ্ট হয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে ছিন্নবিচ্ছিন্ন হয়ে পড়ে ছিল তার মরদেহ।’

‘‘মহাসড়কের দেড় কিলোমিটার এলাকা জুড়ে নিহতের মরদেহের অংশ পাওয়া যায়। সেগুলো উদ্ধার করা হয়েছে। দোকানের মধ্যে রক্তের চিহ্ন পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্রান্স ছেড়ে মরক্কোকে বেছে নেয়ায় অনুতাপ নেই: বুয়াদ্দি

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে নদ-নদীর পানি বাড়ছে, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

জুলাই ১০, ২০২৬

ভরিতে ২ হাজার ২১৬ টাকা বেড়েছে স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সংসদীয় ককাস

জুলাই ১০, ২০২৬

ওই গোলের আগে অবশ্যই হ্যান্ডবল হয়েছিল: মরক্কো কোচ

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT