চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দোকানের খোলা বারান্দায় বিজেপি বিধায়কের ঝুলন্ত মরদেহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১০ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২০
আন্তর্জাতিক
A A

দোকানের খোলা বারান্দা থেকে ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে তাকে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ করেছ পরিবার।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সূত্রে জানা যায়, যেখানে দেবেন্দ্রনাথের মরদেহ উদ্ধার করা হয়েছে তা বাড়ি থেকে এক কিলোমিটার দূরে।

বিধায়কের পরিবারের দাবি, গত রাত ১টার সময় তার বন্দোলের বাড়ি থেকে কয়েকজন তাকে ডেকে নিয়ে যান। সবাই বাইকে করে এসেছিলেন। তারপর সোমবার ভোরের দিকে হেমতাবাদ থানার বালিয়া মোড় এলাকায় একটি বন্ধ দোকানের বারান্দায় বিজেপি বিধায়কের ঝুলন্ত দেখতে পান স্থানীয়রা। তার হাত বাঁধা ছিল।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে খুন নাকি আত্মহত্যা, তা নিয়ে এখনও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর বিষয়টি স্পষ্ট হবে ।

উল্লেখ্য, ২০১৬ সালে বিধানসভা ভোটে হেমতাবাদ আসন থেকে সিপিআইএমে জিতেছিলেন দেবেন্দ্রনাথ। টানা তিনবার পঞ্চায়েত প্রধানও ছিলেন। পরে গত বছর তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঝুলন্ত মরদেহ উদ্ধারভারতের পশ্চিমবঙ্গ
শেয়ারTweetPin

সর্বশেষ

জমে উঠেছে ব্যাচেলরদের ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই!

জুলাই ৯, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মৃত্যুর ঘটনায় ইউএনএইচসিআর-এর শোক

জুলাই ৯, ২০২৬

সরকারি অনুদান কমিটিতে নায়িকা মুক্তি-চাঁদনীসহ যারা আছেন

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিজেএফডির সভাপতি মোবারক, সাধারণ সম্পাদক সবুজ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আমি প্রধানমন্ত্রীর বন্ধু না, বিএনপির সাধারণ একজন কর্মী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT