চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক মোরছালীন বাবলার বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৭
অপরাধ, আদালত
A A

‘মেয়র আইভীকে হত্যাচেষ্টা’ শিরোনামে গত ৫ ডিসেম্বর সংবাদ পরিবেশন করায় ওসমান পরিবারের মানসম্মানের হানি ঘটেছে এমন অভিযোগ এনে নারায়ণগঞ্জের সর্বাধিক প্রচারিত ‘দৈনিক যুগের চিন্তা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি আবু আল মোরছালীন বাবলার বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা দায়ের করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের শ্যালক জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ এহসানুল হাসান নিপু।

মঙ্গলবার সকালে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী ‘ক’ অঞ্চল আদালতে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্ত উপস্থিতিতে তথ্য ও প্রযুক্তি আইন, ২০০৬ (সংশোধন ২০১৩) এর ৫৭ (১) ধারায় এ মামলা (পিটিশন মোকাদ্দমা নং-২২৯/১৭) দায়ের করেন।

আদালত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ এর অধিনে আনা কোন অপরাধ আমলে নেয়ার কোন এখতিয়ার অত্র আদালতের নেই উল্লেখ করে দরখাস্ত বিষয়ে প্রয়োজনীয় ও যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদেশ দিয়েছে।

Banglabid

বাদী দায়ের করা নালিশে উল্লেখ করেন, অত্র মামলার বাদী একজন সহজ, সরল, শান্তিপ্রিয়, আইন মান্যকারী লোক। তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী ওসমান পরিবারের একজন অত্যন্ত ঘনিষ্ঠ নিকটাত্মীয় । দৈনিক যুগের চিন্তায় ৫ ডিসেম্বর ‘মেয়র আইভীকে হত্যাচেষ্টা’ শিরোনামে সংবাদটি বাদী তার নিজ মোবাইল ফোনের মাধ্যমে পড়ে অবাক, বিস্মিত, ব্যথিত ও সংক্ষুদ্ধ হয়েছেন।

উক্ত সংবাদটির শেষের দিকে “সম্প্রতি মেয়র আইভীকে উপমন্ত্রীর মর্যাদা দিয়েছে সরকার। ঘোষিত জেলা কমিটিতেও মেয়র আইভীর সমর্থনকারীরাই জায়গা করে নিয়েছে। অনেক আগে থেকেই মেয়র আইভীর তুমুল জনপ্রিয়তায় ক্ষুদ্ধ নারায়ণগঞ্জের ওসমান শিবির”। উক্ত অংশটি সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর ও উস্কানীমূলক এবং নারায়ণগঞ্জের সম্ভ্রান্ত ওসমান পরিবারকে হেয় প্রতিপন্ন করার শামিল।

মোরছালীন বাবলার বিরুদ্ধে আইসিটি আইনে (৫৭ ধারা) মামলা হয়েছে জানার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ক্র্যাব সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক সরোয়ার আলম। কোন রকম হয়রানি না করে মামলা প্রত্যাহারের দাবি জানান নেতৃবৃন্দ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৫৭ ধারা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বছরজুড়ে গুগল সার্চের আলোচিত ১০

পরবর্তী

টাঙ্গাইলে ‘বেপরোয়া বাস’ পানিতে, নিহত ২

পরবর্তী

টাঙ্গাইলে ‘বেপরোয়া বাস’ পানিতে, নিহত ২

বড়দিনে ঢাকার চার্চে মোতায়েন থাকবে ৫ হাজার আইনশৃঙ্খলা বাহিনী

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT