প্রকৃতি বিশেষায়িত দৈনিক প্রকৃতির সংবাদ ব্যতিক্রমী উপস্থাপনায় বাজারে আসছে। ‘পূর্ণ হই প্রকৃতির মাঝে’ শ্লোগান নিয়ে আগামী রোববার (১৬ জুলাই) হতে পাঠকের হাতে থাকবে দৈনিকটি।
ইতোমধ্যে কাওরান বাজারের সম্পাদকীয় কার্যালয় ও বাংলামটরে বার্তা, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ থেকে পত্রিকা প্রকাশের সবধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।
প্রকৃতি ও পরিবেশের সঙ্গে জনস্বার্থ নির্ভর দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হবে ওই পত্রিকাতে। সব শ্রেণির পাঠকের কথা চিন্তা করে ৮ পৃষ্ঠার রঙিন পত্রিকাটির দাম নির্ধারণ করা হয়েছে ২ টাকা।
www.prokritirsangbd.com এই ঠিকানায় পত্রিকাটির ওয়েব ভার্সন থাকবে, যার নির্মাণ কাজ চলছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে।









