তথ্যপ্রযুক্তি

দেড় হাজার বছর আগের নকল পা

দেড় হাজার বছর আগের নকল পা

প্রায় দেড় হাজার বছর আগের একটি কঙ্কালের খোঁজ পাওয়া গেছে ইউরোপে। তবে আকর্ষণীয় বিষয় হলো সেই কঙ্কালটির বাম পা নেই, বরং সেখানে রয়েছে একটি কাঠের পা।

২০১৩ সালে সাউদার্ন অস্ট্রিয়ার হ্যাম্মাবার্গে খনন করার সময় এই কঙ্কালটি উদ্ধার করেছিলো নৃতত্ত্ববিদরা। সম্প্রতি সেই প্রস্থেটিক পায়ের ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন তারা।

তাদের গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল খুব শিগগিরই আন্তর্জাতিক জার্নাল পালেওপ্যাথলজিতে প্রকাশিত হবে।

গবেষকদলের প্রধান জানান, কঙ্কালটির সম্ভাব্য বয়স অনুমান করে বলা যায় এটিই সবচেয়ে পুরনো প্রস্থেটিক পায়ের ব্যবহারকে নির্দেশ করে।

মধ্যবয়সী মানুষটির বাম পা ছিলো না। বরং সেখানে একটা আয়রন রিং এবং এক টুকরা কাঠ ছিলো। গবেষকরা রেডিওগ্রাফি ও সিটি স্ক্যান করে জানা যায় যে মানুষটির পায়ে একটি ক্ষত ছিলো সেটা পরে শুকিয়ে যায়।

অস্ট্রিয়ান আর্কিওলজিক্যাল ইন্সটিটিউটের স্যাবাইন ল্যাডস্ট্যাটার এএফপিকে বলেন, ধারণা করা যায় যে পা নষ্ট হওয়ার পর নতুন পা নিয়ে সে অন্তত দুই বছর বেঁচে ছিলো। সে খুবই ভালোভাবে হাঁটাচলা করতো।

তবে সে কিভাবে নিজের পা হারিয়েছিলো তা জানা যায়নি। এ থেকে অনুমান করা যায়, সে খুবই ধনী পরিবারের সদস্য ছিলো।

গবেষকদের দাবি, এটাই পৃথিবীর সবচেয়ে পুরানো প্রস্থেটিক পা ব্যবহারের নিদর্শন।

বিষয়:নৃতত্ত্ব মেরুদণ্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…