চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেড় শতাধিক ট্রাকে টিসিবি’র পণ্য

ম. শাফিউল আল ইমরানম. শাফিউল আল ইমরান
২:৪৫ পূর্বাহ্ন ১৮, জুন ২০১৫
অর্থনীতি
A A

রমজান উপলক্ষে সারাদেশ ১শ’ ৭৪ টি ট্রাকের মাধ্যমে খোলা বাজারে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। টিসিবি’র বিক্রি করা পণ্যগুলোর মধ্যে রয়েছে চিনি, সয়াবিন তেল, মশুর ডাল, খেজুর ও ছোলা। প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু করে দুপুর ১টা পর্যন্ত চলবে বিক্রি কার্যক্রম।

তবে পণ্যের পরিমাণ কম থাকায় আগেই সব বিক্রি হয়ে বলে নির্ধারিত সময়ের আগেই বিক্রি বন্ধ করে দেন সংশ্লিষ্ট ডিলাররা।

খোঁজ নিয়ে জানা গেছে, অনেকেই পণ্য না পেয়ে খালি হাতে ফিরে যান। এদের মধ্যে একজন রিক্সাচালক নুরুল।

তিনি জানান, ১২টার পর লাইনে দাঁড়িয়েও কিছু কিনতে পারিনি। কারণ সময়ের আগেই সব মাল শেষ হয়ে গেছে।

শুধু নুরুল নয় এভাবে অনেকেই ফেরত যেতে হয়। এ ব্যপারে টিসিবির মুখপাত্র হুমায়ন করির চ্যানেল আই অনলাইনকে বলেন, ডিলাররা প্রতিদিন তাদের মালামাল বিক্রির পর ব্যাংকে টাকা জমা দেন। এ জন্য দুপুর ১টার মধ্য সবকিছু ক্লোজ করে দিতে হয়। তবে কেউ যদি লাইনে দাঁড়িয়ে যায় তাকে অবশ্যই জিনিসপত্র দিতে হবে।

তিনি আরও বলেন, সারাদেশের টিসিবির নির্ধারিত কোনো ডিলার অনিয়ম করলে আমরা ব্যবস্থা নেই। তবে কোনো ডিলার বিক্রি শুরু করলে তা স্থানীয় জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে বিক্রি করা হয় তাই অনিয়মের সুযোগ কম।

Reneta

ঢাকায় ২৫টি, চট্টগ্রামে ১০টি, অন্যান্য বিভাগীয় শহরে ৫টি করে এবং বাকী জেলাগুলোতে ২টি  ট্রাকে পণ্য বিক্রয় করছে টিসিবি। এছাড়াও সারাদেশে নির্ধারিত ৩ হাজার ৫৪ জন ডিলার পণ্য বিক্রি করছে।  

টিসিবি প্রত্যেক ব্যক্তির কাছে ৪ কেজি চিনি, ৫ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুর ডাল ও ২ কেজি খেজুর বিক্রি করছে।

১ ও ২ লিটারের  প্রতি বোতল সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৮৯ টাকা। ৫ লিটারের বোতল প্রতি লিটার ৮৮ টাকা। প্রতি কেজি  চিনি ৩৭ টাকা, মুশুর ডাল কেজি ১০৩ টাকা,  ছোলা প্রতি কেজি ৫৩ টাকা এবং  প্রতি কেজি খেজুর  ৮০ টাকা দরে বিক্রি করছে টিসিবি।

রাজধানীর প্রেসক্লাব, সচিবালয়ের সামনে, কাপ্তান বাজার, শাপলা চত্ত্বর, মতিঝিল, ফকিরাপুল বাজার ও আইডিয়াল জোন, দৈনিক বাংলা মোড়, শান্তিনগর বাজার, শাহজাহানপুর বাজার, বাসাবো  বাজার, শেওড়াপাড়া, আজিমপুর ছাপড়া মসজিদ ও পলাশী বাজার, মিরপুর-১২ নম্বর, খামার বাড়ী, ফার্মগেট, কলমিলতা সুপার মার্কেট, তেজকুনি পাড়া, মহাখালী কাঁচাবাজার, রামপুরা, মালিবাগ বাজার, আগারগাঁও বাজার, মুক্তিযোদ্ধা মার্কেট মিরপুর-১, কচুখেত বাজার, মোহাম্মদপুর টাউনহল ও ঝিগাতলা কাচাবাজার, মিরপুর ১০ নাম্বার গোলচত্ত্বর, আব্দুল্লাহপুর বাজার, উত্তরা, গোপীবাগ কমিউনিটি সেন্টার, কালশী বাজার মোড় ও গোলাপশাহ মাজার এলাকায় বিক্রি হচ্ছে এসব পণ্য।

ভোক্তারা জানায়, বিক্রির সময় বাড়িয়ে দেওয়া এবং বাজার মনিটরিং এর ব্যবস্থা থাকলে সাধারণ ক্রেতারা এতে সুবিধা পেতো। 

Jui  Banner Campaign
ট্যাগ: টিসিবিটিসিবির পণ্য বিক্রিরমজান
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT