বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও এখনও গণতন্ত্র প্রতিষ্ঠা পায়নি। তিনি বলেন, যৌক্তিক সংষ্কার শেষে অন্তর্বর্তী সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন দেবে, তাই এই সরকারকে বিএনপি সমর্থন দিচ্ছে। রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন তিনি।






