চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে মোট ভ্যাকসিন নিলেন প্রায় ২৫ লাখ মানুষ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A

দেশে করোনা ভ্যাকসিন কর্মসূচি শুরুর পর থেকে আজ পর্যন্ত মোট ২৪ লাখ ৯১ হাজার ৫৩ জন ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে পুরুষ ১৬ লাখ ৩৪ হাজার ৩৩ জন ও নারী আট লাখ ৫৭ হাজার ২০ জন ভ্যাকসিন নেন।

মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ১৫তম দিনে সারাদেশে ১৮ লাখ ২৮ হাজার ৯৬ জন ভ্যাকসিন নেন।এরমধ্যে পুরুষ ১১ লাখ পাঁচ হাজার ৩১৮ ও নারী ছয় লাখ ৭৫ হাজার ৭৮ জন।

ঢাকা মহানগরীতে ভ্যাকসিন নিয়েছেন ২৯ হাজার সাত জন। এরমধ্যে পুরুষ ১৮ হাজার ৬৭০ জন ও নারী ১০ হাজার ৩৩৭ জন ভ্যাকসিন নেন।

ঢাকা বিভাগে ভ্যাকসিন নিয়েছেন ৬২ হাজার ২৩৯ জন। এরমধ্যে পুরুষ ৪০ হাজার ৫৪২ জন ও নারী ২১ হাজার ৬৯৭ জন ভ্যাকসিন নেন। এছাড়াও ময়মনসিংহ বিভাগে আট হাজার ১৮৮ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ চার হাজার ৯৪৪ ও নারী তিন হাজার ২৪৪ জন।

চট্টগ্রাম বিভাগে ৩৭ হাজার ৭০৮ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ ২৩ হাজার ৬৩৮ জন ও নারী ১৪ হাজার ৭০ জন ভ্যাকসিন নেন।

Reneta

রাজশাহী বিভাগে ১৮ হাজার ৬৫১ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ ১১ হাজার ৪৫৪ জন ও নারী সাত হাজার ১৯৭ জন।

রংপুর বিভাগে ১৫ হাজার ৭৬৫ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ নয় হাজার ৭৬১ জন ও নারী ছয় হাজার চার জন। খুলনা বিভাগে ২২ হাজার ৮১৬ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ ১৩ হাজার ৯৪০ ও নারী আট হাজার ৮৭৬ জন।

বরিশাল বিভাগে আট হাজার ৪৪৩ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ পাঁচ হাজার ৪২৪ জন ও নারী তিন হাজার ১৯ জন এবং সিলেট বিভাগে নয় হাজার ৮৬ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ পাঁচ হাজার ৬১৫ জন ও নারী তিন হাজার ৪৭১।

রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ সারা দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ টিকা দেয়া হচ্ছে। টিকাদানের প্রথম দিন মোট ৩১ হাজার ১৬০ জনকে টিকা দেয়া হয় বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছিল।

বর্তমানে বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ৭০ লাখ ডোজ রয়েছে এবং করোনার টিকা নিতে চাইলে www.surokkha.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে।

গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন। সে সময় দুই দিনে মোট ৫৬৭ জনকে ভ্যাকসিন দেওয়া হয়।

বাংলাদেশে এই ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগ না হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী তাদের এক সপ্তাহ পর্যবেক্ষণ করা হয়।

কারও মধ্যে গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না দেওয়ায় পরিকল্পনা মত ৭ ফেব্রুয়ারি থেকে গণ ভ্যাকসিন দেয়া শুরু হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভ্যাকসিন আপডেটস্বাস্থ্য মন্ত্রণালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT