চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেশে মৃত্যুর উৎসব চলছে, আসুন সেলিব্রেট করি!’

চিররঞ্জন সরকারচিররঞ্জন সরকার
৯:৫৯ পূর্বাহ্ণ ২৬, এপ্রিল ২০১৬
মতামত
A A

চীনা দার্শনিক কনফুসিয়াস নাকি বলেছিলেন, হোয়েন রেপ ইজ ইনএভিটেবল, লাই ব্যাক আন্ড এনজয় ইট (‘When rape is inevitable, lie back and enjoy it’) অর্থাৎ ধর্ষণ যখন অনিবার্য তখন উপভোগ করাই শ্রেয়! মহাপ্রাণ কনফুসিয়াস কোন পরিপ্রেক্ষিত থেকে এমন মর্মান্তিক উক্তি করেছিলেন, জানি না। তবে বর্তমানে দেশে যে প্রতিকারহীন মৃত্যুর উৎসব, খুনের উৎসব চলছে, তাতে ইচ্ছে হচ্ছে, মহামতি কনফুসিয়াসের উক্তিকে ধার করে বলি, খুন যেহেতু অনিবার্য কাজেই আসুন-একে সেলিব্রেট করি!

কান্নাকাটি করে, রাগক্ষোভ অভিমান ঝেড়ে, চিৎকার করে, বিষাদ ছড়িয়ে, মাতম তুলে, হাল্কা-প্রতিবাদ করে এই মৃত্যুর উৎসব যেহেতু থামানো যাচ্ছে না, কোনো প্রতিকার হচ্ছে না, কাজেই একে ‘বরণ’ করা ছাড়া, ‘সেলিব্রেট’ করা ছাড়া আমাদের সামনে আর কী করার আছে?

করার অবশ্য অনেক কিছুই আছে। খুন হওয়ার বদলে আত্মহত্যা করা। সংখ্যাগরিষ্ঠের ধর্মে দীক্ষা নিয়ে মন দিয়ে ধর্মকর্ম করা। দেশপ্রেমের শিকল ছিঁড়ে যে কোনো উপায়ে ইউরোপ কিংবা আমেরিকায় পাড়ি জমানো। অথবা নিজেই খুনী হয়ে যাওয়া। এসব করলেও হয়তো মৃত্যু হবে, কিন্তু এভাবে নির্বিচারে ইতরের মতো মরতে হবে না!

চলমান ‘মৃত্যুর উৎসবে’ আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কী নিশ্চিন্ত, কী নির্বিকার। তার সর্বশেষ বাণী: ‘অনেক দেশের তুলনায় আমাদের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো।’ তা অবশ্য ঠিকই, আফগানিস্তান, পাকিস্তান, সিরিয়া, লিবিয়া, পূর্ব তিমুর, ইয়েমেন ইত্যাদি দেশের তুলনায় আমরা অবশ্যই ভালো আছি। যদ্দিন এইসব দেশের পর্যায়ে আমরা উপনীত না হচ্ছি, তদ্দিন বুঝি তার কিছুই করার নেই। উন্নয়ন বলে কথা! ‘অর্থনৈতিক উন্নয়ন’ হবে, আর খুন, ধর্ষণ, দুর্নীতি, নির্লজ্জতা এসবের উন্নয়ন হবে না-তা কী করে হয়? 

ক্ষমতাসীন দলের আরেক বাক্যবাগীশ মাহবুবুল আলম হানিফ বলেছেন, ‘ব্লগার’, লেখকসহ সব হত্যাকাণ্ডের খুনীদেরই নাকি শনাক্ত করা হয়েছে, বিচার হচ্ছে। কাজেই নো চিন্তা ডু ফুর্তি। খুন হচ্ছে, হোক না! খুনীদের ধরা হচ্ছে, বিচার হচ্ছে-সবই তো ঠিকঠাকমতো হচ্ছে। আমরা কানকাটা বলেই এসব নিয়ে মাতামাতি করছি, হা-হুতাশ করছি! আমাদের সবার উচিত হানিফ সাহেবের ‘দৃষ্টি’ আর দৃষ্টিভঙ্গি গ্রহণ করা। তাহলে আমরা বুঝতে পারতাম, সব কিছুই ঠিকঠাকমতো হচ্ছে। অপরাধী ধরা হচ্ছে। সুষ্ঠু বিচার হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রিসভা-কেউ-ই ব্যর্থ নয়। ব্যর্থ আমরা, ক্ষমতাসীনদের গুণ বুঝতে পারছি না। হত্যাকরীদের যে ধরা হচ্ছে-তা দেখতে পাচ্ছি না। যারা মরে যাচ্ছে, তাদের নিয়ে নিয়ে খামোখা মরা-কান্না কাঁদছি। আমাদের উচিত, ক্ষমতাসীনদের প্রশংসা করা। আমাদের সমর্থনের চিরস্থায়ী-বন্দোবস্তের দলিল তাদের হাতে তুলে দেওয়া!

Reneta

দেশের জনসংখ্যাবৃদ্ধি রোধে যে চমৎকার হত্যাযজ্ঞ বা মৃত্যুর উৎসবের ব্যবস্থা করা হয়েছে-তার তুলনা কোথায়? দেখুন কী চমৎকার দৈনন্দিন ব্যবস্থা। সোমবার সকাল ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাফটকের ২০০ গজ দূরে দুই মোটরসাইকেল আরোহীর অতর্কিতে ছোড়া গুলিতে সাবেক কারারক্ষী পঞ্চাশ বছর বয়সী রুস্তম আলী নিহত হয়েছেন।  আর বিকেল পাঁচটার দিক রাজধানীর কলাবাগানে বাসায় ঢুকে জুলহাস ও তনয় নামে দুই যু্ককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

এই খুনের তালিকায় বৃদ্ধরাও বাদ যাচ্ছে না। গত ২৩ এপ্রিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছুরিকাঘাতে পরমানন্দ রায় নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। এলাকার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে গীতা, ভগবতপাঠ ও ধর্ম আলোচনা করতেন পরমানন্দ। এলাকায় তিনি সাধু হিসেবেই পরিচিত ছিলেন। সাধুসন্ত খুন হবেন, আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা খুন হবেন না, তাই কী হয়? বাদ যায়নি এই পেশার মানুষও।

২৩ এপ্রিল রাজশাহীর বোয়ালিয়া থানার শালবাগান এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ.এফ.এম. রেজাউল করিম সিদ্দিকীকে সকাল ৭টার দিকে দুর্বৃত্তরা খুপিয়ে খুন করে। এর আগে গত ৬ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর পুরানা ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র নাজিম উদ্দিন সামাদ খুন হয়েছেন।

ছাত্র-শিক্ষক-যুবক-বৃদ্ধ কেউ-ই বাদ যাচ্ছে না। ভোর, সকাল, দুপুর, বিকেল কিংবা রাত, রাস্তায়-বাসায় লোকালয়ে-নির্জনে সব খানেই খুন হচ্ছে। শহরে হচ্ছে, শহরতলীতে হচ্ছে, গ্রামেও হচ্ছে। কী চমৎকার নিশ্চিত মৃত্যুর ব্যবস্থা! 

মরণ তো আর শুধু মরণ নয়, এতে দেশের বিরাট উপকার হচ্ছে। জনসংখ্যা কমছে! ‘ঝামেলাবাজ’ মানুষের সংখ্যা কমছে। ভিন্ন মতের মানুষ কমছে। ভিন্ন ধর্মের মানুষ কমছে। সাহসী মানুষের সংখ্যা কমছে। ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য এই মৃত্যুগুলো ভীষণ ভীষণ প্রয়োজনীয়! ইতিমধ্যে লাগাতার খুন-হত্যায় বিচলিত হয়ে ‘ভীরু-কাপুষের’ একটা দল নিজেকে গুটিয়ে নিয়েছে। তারা এখন কোনো কিছু নিয়েই রা-করেন না। তারা সুন্দরবনের বাঘ নিয়ে তীব্র বিচলিত হলেও বাস্তব কারণে মানুষ-খুন নিয়ে তেমন বিচলিত হন না। কারণ তাতে নিজের জীবন রয়েল বেঙ্গল টাইগারের মতো ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। নির্বোধরাই না ঝুঁকি নেয়, অকারণে প্রাণ দেয়! জান বাঁচানো ফরজ মনে করে অনেকে জান নিয়ে ভাগছে। মেরুদণ্ডহীন একদল পোষা লেজ-নাড়ানো প্রাণী আজ দেশে খুব বেশি প্রয়োজন। যাদের মগজ থাকবে না। থাকবে শুধু আনুগত্য প্রকাশের ক্ষমতা! তেমন একটা শ্রেণি ঠিকই টিকে থাকছে। হয়তো থাকবেও। 

আমাদের উচিত-খুন-হত্যাকাণ্ড নিয়ে বেশি কথা না বলা। এটাকে ‘রাষ্ট্রীয় পুরস্কার’ হিসেবে বিবেচনা করে তা সানন্দে মেনে নেয়া, সেলিব্রেট করা। প্রয়োজনে হত্যাকারীদের সহযোগিতা করা। মিডিয়া এক্ষেত্রে অপরিমেয় ভূমিকা পালন করতে পারে। মিডিয়া এর-ওর-তার নামে ‘নাস্তিক’, ‘সমকামী’, ‘ধর্মবিরোধী’ ইত্যাদি ট্যাগ লাগিয়ে দিতে পারে। দেশে কারা কারা ‘নাস্তিক’, ‘সমকামী’, ‘ধর্মবিরোধী’ তাদের তালিকা প্রকাশ করতে পারে। তাদের নিয়ে বিশেষ ফিচারের ব্যবস্থা করতে পারে। তাদের হত্যা করা কেন পবিত্র কর্তব্যকর্ম তার পক্ষেও জোর উস্কানি দিতে পারে। মিডিয়ার উচিত কেউ খুন হওয়ামাত্র তার নামে কোনো একটা ‘ট্যাগ’ লাগিয়ে দেয়া। যাতে করে খুনের একটা ‘বৈধতা’ সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের উপর খামোখা চাপ না বাড়ে। এটা করলে ‘মৃত্যুর উৎসব’টা আরও সুন্দর ও ব্যাপক হবে বলেই আশা করা যায়! মিডিয়া অবশ্য এ ক্ষেত্রে বেশ প্রশংসনীয় একটা ভূমিকা পালন করে চলেছে। এটা অব্যাহত থাকলে অত্যন্ত ‘কার্যকর’ পদ্ধতিতে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য আমাদের দেশ আগামীতে নিশ্চয়ই জাতিসংঘ জনসংখ্যা তহবিল ঘোষিত ‘আন্তর্জাতিক জনসংখ্যা পুরস্কার’ও অর্জন করতে পারে।  

আর আমাদের দেশ বেশি বেশি আন্তর্জাতিক সম্মান-পদক অর্জন করুক, এটা আমরা কে না চাই?

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি সহ্য করা হবে না’

মে ৬, ২০২৬

‘হয়তো একদিন মমতার নামে একটা মন্দির হবে’

মে ৬, ২০২৬

হাম-রুবেলাসহ ১০ ধরনের টিকার নতুন চালান দেশে পৌঁছেছে

মে ৬, ২০২৬

নব্বই দশকের চিত্রনায়ক ওমর সানির জন্মদিন

মে ৬, ২০২৬

মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মমতা পদত্যাগ না করলেও বিজেপির সরকার গঠনে কোন বাধা নেই

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT