দেশে ফিরছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। আজ বিকেলে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে ফিরেছেন তিনি।
এর আগে, গত ১৫ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে বড় ছেলে তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান ও নাতি-নাতনিদের সঙ্গে অবস্থান করেন তিনি।
এদিকে, আগামী ২৬ নভেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারে বিশেষ আদালতে তার বিরুদ্ধে দুর্নীতির দুই মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল।
তবে খালেদা জিয়া দেশের বাইরে থাকায় আদালতে হাজির হননি। এ কারণে তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া সময় চেয়ে আবেদন করেন।







