চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে ফিরেছেন অভিনেত্রী শাবানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৪ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

স্বামী-সন্তান-সংসার নিয়ে মার্কিন মুলুকের নিউ জার্সি শহরে স্থায়ী হয়েছেন একসময়কার পর্দা কাঁপানো অভিনেত্রী শাবানা। বছর দুয়েক পরপর তিনি চেষ্টা করেন জন্মভূমিতে ফিরে সময় কাটানোর। সেই ধারাবাহিতায় গেল ২৭ ডিসেম্বর কিংবদন্তি এই চলচ্চিত্র অভিনেত্রী তার স্বামী চিত্রপ্রযোজক ওয়াহিদ সাদিককে নিয়ে দেশে ফিরেছেন।

শাবানার ঘনিষ্ঠজন চ্যানেল আই অনলাইনকে জানান, এর আগে ২০১৭ সালের নভেম্বরে বাংলাদেশে এসেছিলেন শাবানা। এবার তিনি এসেছেন পারিবারিক কিছু কাজে। আরও সপ্তাহখানেক থাকবেন বাংলাদেশে। তারপর ফিরে যাবেন যুক্তরাষ্ট্রে।

চলচ্চিত্রের সোনালি অতীতের তুমুল জনপ্রিয় নায়িকা শাবানা তার ৩৬ বছরের ক্যারিয়ারের সমাপ্তি ঘটান ১৯৯৯ সালে। সন্তানদের উন্নত ভবিষ্যৎ ও উচ্চশিক্ষা নিশ্চিত করতে ওই বছরই স্বামীকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। শাবানার বড় মেয়ে ফারহানা সাদিক সুমি এমবিএ, সিপিএ পাস করে আগে চাকরি করতেন। পরে তার দুই বাচ্চাকে দেখাশোনার জন্য তিনি চাকরি ছাড়েন।

ছোট মেয়ে সাবরিনা সাদিক বিশ্বখ্যাত ইয়েল ও হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে বর্তমানে শিকাগোর হার্ভার্ড ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন। একমাত্র ছেলে শাহীন সাদিক নিউজার্সির রাদগার্স ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করে এখন সেখানকার স্বনামধন্য ব্লুমবার্ড কোম্পানিতে কর্মরত।

গেল দুইদশক ধরে শাবানা প্রবাসী জীবনযাপন করলেও ঢাকাই চলচ্চিত্রের দর্শকরা তাকে ভোলেনি। কোটি ভক্তদের মনের আসনে রানী হয়ে আছেন শাবানা। মাত্র আট বছর বয়সে সিনেমায় নাম লেখান আফরোজ সুলতানা রত্না ওরফে শাবানা। এহতেশাম পরিচালিত ‘নতুন সুর’ নামের ছবিতে তিনি শিশুশিল্পী হিসেবে কাজ করেন। এরপর ‘চকোরী’ ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় শুরু করেন শাবানা। এরপর গড়েছেন একের পর এক ইতিহাস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনশাবানা
শেয়ারTweetPin

সর্বশেষ

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গুদামে আগুনে একজনের মৃত্যু

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে হামলা

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে তেলের দাম

জুলাই ২৩, ২০২৬

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে বজ্রসহ বৃষ্টি

জুলাই ২৩, ২০২৬

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT