চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে ফিরেই মোনালিসার বাজিমাত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩১ পূর্বাহ্ণ ০৩, জুন ২০১৬
বিনোদন
A A

চারবছর পর নিউইর্য়ক থেকে দেশে ফিরে জনপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী মোনালিসা ছোট পর্দায় বাজিমাত করলেন। ইতিমধ্যে আসন্ন ঈদ উপলক্ষে ৮টি নাটক এখন তার ঝুলিতে। ‘সিকান্দার বক্স’ জুটি মোনালিসা ও মোশাররফ করিম ‘অ্যাভারেজ আসলাম’ দিয়ে পর্দায় ফিরবেন।

এবারের ঈদে ছোট পর্দায়  মোনালিসাকে দেখা যাবে পুরাণ ঢাকার মেয়ে, তোতলা বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন রুপে।

জনপ্রিয় নির্মাতা সাগর জাহানের এ নাটকটিতে মোনালিসা পুরান ঢাকার তরুণীর ভূমিকায় অভিনয় করেছেন। মোশাররফ করিমের সঙ্গে ‘ডিড আর সোলাইমান’ নামে আরো একটি নাটকের শুটিং’র কাজ করেছেন এ অভিনেত্রী।

নির্মাতা রায়হান জুয়েলের ‘চিরকুট’ নাটকে দেখা যাবে মোনালিসাকে। সেখানে তার সঙ্গে পর্দা শেয়ার করেছেন ইরফান সাজ্জাদ। নাটকটি প্রযোজনা করেছেন অভিনেতা মাহফুজ আহমেদ।

রোমান্টিক নির্মাতা এস এ হক অলিকের নাম না দেওয়া আরেকটি নাটকে অভিনয় করেছেন মোনালিসা। তার সঙ্গে এ নাটকে অভিনয় করেছেন অভিনেতা সজল ও আনিসুর রহমান মিলন।

এছাড়া অনন্যা মামুনের পরিচালনায় ফিনিক্স নাটকে সজলের সঙ্গে বর্তমানে শুটিং’এ ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।

Reneta

শুটিং শেষ হওয়া এবং শুটিং চলা এসব নাটকগুলো আসন্ন ঈদে বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে। গতবারের ঈদে ছোটপর্দায় না থাকা মোনালিসা এবার নিজের অবস্থান আরো একবার জানান দিলেন।

২০১২ সালের জুনে যুক্তরাষ্ট্র প্রবাসী ফাইয়াজ শরীফের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মোনালিসা। এরপর তিনি মিডিয়াকে বিদায় জানিয়ে দীর্ঘ চারবছর প্রবাসী জীবন কাটান। বিয়ের দুই বছরের মাথায় বিচ্ছেদ পর মাঝেমাঝে দেশে এলেও নাটক বা বিজ্ঞাপনে দেখা যায়নি তাকে। তবে চারবছর পর দেশে ফিরে ছোট পর্দায় যে তার আজো কদর রয়েছে তার প্রমাণ দিলেন গ্ল্যামার কন্য মোনালিসা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মোনালিসা
শেয়ারTweetPin

সর্বশেষ

মধুর আমার মায়ের হাসি

মে ১০, ২০২৬

স্লিপে ক্যাচ মিসের কারণে আক্ষেপ সালাউদ্দিনের

মে ৯, ২০২৬

আরও ৫০-৬০ রান করলে ভালো অবস্থানে থাকতাম: সালাউদ্দিন

মে ৯, ২০২৬

রিয়ালের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে যা বললেন বার্সা কোচ

মে ৯, ২০২৬

‘সবার কাছে শুধু আমার মেয়ের জন্য দোয়া চাই’

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT