সৌদি আরবের বাদশার আমন্ত্রণে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রাত ৮টার দিকে প্রধানমন্ত্রী এবং তার
সফরসঙ্গীদের বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ
করে।
আগামীকাল দুপুর দেড়টায় গণভবনে সংবাদ সম্মেলনে সৌদি সফর সম্পর্কে
দেশবাসীকে বিস্তারিত জানাবেন প্রধানমন্ত্রী।
দেশে ফেরার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতরাতে সৌদি রাজকীয় আনুষ্ঠানিকতার মাঝে মদিনায় মসজিদ-ই-নববীতে মহানবী হজরত মুহাম্মদ (সা:) এর রওজা মোবারক জিয়ারত করেন।
তিনি মসজিদে নববীতে এশার নামাজ এবং তারাবীর নামাজ আদায় করেন এবং দেশের জনগণ ও সমগ্র মুসলিম উন্মাহ’র শান্তি, প্রগতি এবং উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা এবং পররাষ্ট্র্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীসহ সফরসঙ্গীরাও প্রধানমন্ত্রীর সঙ্গে হজরত মুহাম্মদ (সা:) এর রওজা মোবারক জিয়ারত করেন।
সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে গত শুক্রবার ৫ দিনের সরকারি সফরে সৌদি আরবে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।







