চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে প্রদর্শনের আগে হায়দ্রাবাদের উৎসবে ‘ছেলেমানুষী’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০০ অপরাহ্ণ ১৪, জুন ২০১৮
বিনোদন
A A

দেশে প্রদর্শনের আগেই দেশের বাইরে উৎসবে আমন্ত্রিত হয়েছে ‘ছেলেমানুষী’। ভারতের হায়দ্রাবাদ বাংলা চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য বিভাগে আমন্ত্রণ পেয়েছে সিনেমাটি। মানিক বন্দোপাধ্যায়ের গল্প অবলম্বনে ১৯ মিনিট ১২ সেকেন্ডর স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি নির্মাণ করেছেন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা সাকী ফারজানা।

চলচ্চিত্রটির বিষয়বস্তু বাংলাদেশ-ভারতের মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের আন্তঃসম্পর্কের রূপ। যেখানে মূর্ত হয়ে ওঠে ছেলেমানুষী আদতে কারা করে? ছোটরা নাকি বয়সে বড়রা!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্বের মেয়ে সাকী ফারজানা ৪দিনের শুটিংয়ে নির্মাণ করেছেন এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। গত মে মাসে সিনেমাটির সব ধরণের নির্মাণ প্রক্রিয়া শেষ হয়। এটি তার প্রথম নির্মাণ। যাকে তিনি তুলনা করেছেন পূর্ণদৈর্ঘ্য নির্মাণের হাত মকশো হিসেবে। ২০২০ তিনি নির্মাণ করতে চান নিজের পরিচালনায় প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

প্রথম নির্মাণ হিসেবে স্বল্পদৈর্ঘ্য কেন আর কেনবা বিষয়বস্তু ধর্ম এবং মানিক বন্দ্যোপাধ্যায়? প্রশ্নে সাকী ফারজানা চ্যানেল আই অনলইনকে বলেন, আমার সব সময় মনে হয়েছে ধর্মের কারণে সংঘাত বা বিভাজন বা ধর্ম দিয়ে মানুষকে ভাগ করে ফেলার পুরো বিষয়টি ছেলেমানুষী। আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘উত্তর কালের গল্প’ যখন পড়তে দেন তখন এর ‘ছেলেমানুষী গল্পটি পড়ে আমার ভাবনার সঙ্গে মিলে যাওয়ায় চমকিত এবং আনন্দিত যুগপৎ হয়েছিলাম। ফলে চলচ্চিত্রের বিষয় হিসেবে গল্পটি বেছে নেওয়া। আর পরিচালনা হিসেব আগে কেন স্বল্পদৈর্ঘ্য প্রসঙ্গে বলব, থিয়েটারে গল্প বলা আর বড় পর্দায় গল্প বলা একদম আলাদা। তাই বড় পর্দায় গল্প বলার আগে বিষয়টি নিয়ে ছোট ছোট করে নিজেকে অনেকটা সময় ঝালাই করতে চাই।

দেশে প্রদর্শনের আগেই বিদেশের উৎসবে প্রদর্শন প্রসঙ্গে সাকী বলেন, কাছের মানুষদের অনুরোধ কিছু জায়গায় পাঠানো হয়েছিল ছেলেমানুষী’। হায়দ্রাবাদ থেকে তারা যোগাযোগ করায় জানতে পেরেছি চলচ্চিত্রটি সেখানে মনোনীত হয়েছে প্রদর্শনের জন্য। এটা আমাদের পুরো ইউনিটের জন্য দারুণ সম্মান।

২০১৪ সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে হায়দ্রাবাদ আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব। আগামী ২১ জুন থেকে ২৪ জুন  পর্যন্ত উৎসব চলবে।

Reneta

রাজশাহীর বোয়ালিয়াতে হয়েছে চলচ্চিত্রটির শুটিং। কারণ বেশ পুরনো তথা ব্রিটিশ পিরিয়ডের ছাপ এখনো সেখানকার পথে এবং স্থাপনায় রয়ে গেছে বলে জানান নির্মাতা।

ইংরেজীতে সাবটাইটেল হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির। নাম থাকছে ‘দ্য গ্রে লাইন’। ছবিটির অন্যতম প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন শিশু শিল্পী অরিত্র ও তপস্যা। আরো চরিত্রে অভিনয় করেছেন নন্দিতা বৈষষ্ণব, রোকন হোসেন, মাহবুবা ছায়া, বাহাউদ্দিন বিশাল, সুবর্ণা ধর, মাসুদ চৌধুরী, মেহবুবুল আলম বর্ণ প্রমুখ।

ভ্যানগগ ক্রিয়েশনের পক্ষ থেকে চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন মো. আমজাদ হোসেন। ছবিটির  চিত্রগ্রহণ ও সম্পাদনায় ছিলেন যথাক্রমে কিশোর মাহমুদ এবং শুভ পাল। পোশাক পরিকল্পনা করেছেন আশা আমান ও শারমিন লিমা, শিল্পনির্দেশক হিসেবে আছেন মুহিন রায় ও সোহেল তৌফিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বল্পদৈর্ঘ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT