চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে প্রথমবারের মতো শিশুদের ‘এমআইএস-সি’ রোগের সফল চিকিৎসা সম্পন্ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৫ অপরাহ্ণ ২১, জুন ২০২০
- সেমি লিড, স্বাস্থ্য
A A

কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে পুরো পৃথিবী যখন আক্রান্ত তখন নতুন আরেকটি ক্লিনিক্যাল সিনড্রোমে শিশুরা আক্রান্ত হচ্ছে। এই নতুন ও বিরল রোগটির নাম মাল্টিসিস্টেম ইনফ্লেমেটরি সিনড্রোম (এমআইএস-সি) অথবা পেডিয়াট্রিক মাল্টিসিস্টেম ইনফ্লেমেটরি সিনড্রোম (পিএমআইএস)। সম্প্রতি দেশের এভার কেয়ার হসপিটালে এ রোগে আক্রান্ত দুই শিশুর চিকিৎসা সফলভাবে সম্পন্ন হয়েছে।

রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে এভার কেয়ার হসপিটাল কর্তৃপক্ষ।

এই রোগে শরীরের একাধিক অঙ্গে রক্তনালীর প্রদাহ সৃষ্টি হয়, এবং তা হয় অসম্ভব দ্রুত গতিতে। এতে রক্তের প্রবাহ কমে গিয়ে হার্ট, কিডনি, ফুসফুস ও যকৃতের মতো একাধিক অঙ্গকে ক্ষতিগ্রস্থ করে। এর বৈশিষ্ট্যগুলো অনেকটা কাওয়াসাকি ডিজিজ ও টক্সিক শক সিনড্রোমের মতো।

Banglabid

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ এপ্রিল রোগটি প্রথম ধরা পড়ে যুক্তরাজ্যে, পরে একে একে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও ভারতেও এটি দেখা যায়। বাংলাদেশে এটি প্রথম শনাক্ত করা হয় গত ১৫ মে।

পরে ২৭ মে রাজধানীর এভারকেয়ার হসপিটালে ডা. এম কামরুল হাসান, শিশুরোগ বিষয়ক সিনিয়র কনসালটেন্ট ও ডা. তাহেরা নাজরিন, শিশু হৃদরোগ বিষয়ক কনসালটেন্ট, শিশু বিভাগের ডাক্তারগণ ও শিশু ইনটেনসিভ কেয়ার টিমের সহযোগিতায় রোগটি নির্ণয় করেন ও সফলভাবে এর চিকিৎসা করেন।

সেখানে ভর্তি রোগী দুজন ছিলো সাড়ে ৩ মাস বয়সী একটি মেয়ে ও ২ বছর ২ মাস বয়সী একটি ছেলে। দুজন শিশুরই যথাক্রমে ৫ ও ৭ দিন ধরে ১০২ থেকে ১০৫ ডিগ্রি ফাররেনহাইটে উচ্চ তাপমাত্রার জ্বর ছিলো, তার সাথে ছিলো ডায়রিয়া, চোখ ও ঠোঁট লাল হয়ে যাওয়া এবং পায়ের হালকা ফোলা ভাব। এর সাথে তাদের হৃদপিন্ডে রক্ত সরবরাহকারী করোনারি রক্তনালীও আক্রান্ত হয়ে ফুলে গিয়েছিলো। বয়সে বড় শিশুটির খিঁচুনিও হয়েছিলো এবং সেই সাথে ছিলো হার্ট বড় হয়ে যাওয়া ও হার্টের কার্যক্ষমতা হ্রাস।

Reneta

আরটি-পিসিআর টেস্টে এই শিশুটির কোভিড-১৯ পজিটিভও দেখায়। অন্য রোগীটির রেজাল্ট যদিও নেগেটিভ আসে, কিন্তু কিছুদিন পরই তার পরিবারের সকল সদস্যদের করোনা শনাক্ত হয়।

ছেলে শিশুটির নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসার প্রয়োজন হয়ে পড়েছিলো। দুজন শিশুকেই গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছিলো এবং তাদেরকে ইন্ট্রাভেনাস ইমুনোগ্লোবুলিন (আইভিআইজি) দেয়া হয়েছিলো। ইমুনোগ্লোবুলিন (আইভিআইজি) হচ্ছে অ্যান্টিবডির মিশ্রণ, যা সুস্থ ডোনারের রক্তের প্লাজমা থেকে তৈরি করা হয়; এটি সংক্রমণ ও প্রদাহের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এই চিকিৎসায় তাদের অবস্থা স্থিতিশীল ও ক্রমে উন্নতি হলে পরে হাসপাতাল থেকে ছুটি দেয়া হয় এবং নিয়মিত ফলোআপ-এ রাখা হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের দ্যা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি)-এর পরামর্শমতে, কোভিড-১৯ ও এমআইএস-সি একটি আরেকটির সাথে সম্পর্কিত। পজিটিভ অ্যান্টিবডিগু পরীক্ষা করে এটি প্রমাণিত যে, এমআইএস-সি-তে আক্রান্ত অসংখ্য শিশু অতীতে কোভিড-১৯ দ্বারা আক্রান্ত হয়েছিলো; এমনকি কোনো কোনো ক্ষেত্রে কোনো লক্ষণও ছিলো না। তবুও, শিশুদের মধ্যে এই ভাইরাসটি সক্রিয় থাকতে পারে এবং একই সাথে তার মধ্যে এমআইএস-সি এর লক্ষণগুলোও দেখা যেতে পারে।

এমআইএস-সি-এর লক্ষণসমূহ কী কী?

  •  প্রচণ্ড জ্বর থাকবে, যা ৩-৫ দিনের বেশি স্থায়ী হতে পারে
  • পেটে ব্যথা, ডায়রিয়া ও বমি-ভাব হবে
  • চোখ লাল হয়ে যাওয়া
  • ঠোঁট, জিহ্বা লাল হয়ে যাওয়া
  • চামড়ায় ফুসকুড়ি
  • ত্বকের রং পরিবর্তন, ত্বকের নিচে রক্ত জমার লক্ষণ
  • বুকে ব্যথা অনুভূত হবে
  • শ্বাসকষ্ট এবং ক্লান্ত লাগবে
  • খাওয়াদাওয়ার প্রতি অনীহা

এমআইএস-সি-তে কারা আক্রান্ত হয়?
শিশুদের মধ্যে এই রোগটি বেশি দেখা গেলেও অল্প বয়স্ক তরুণরাও এতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এই হিসাবে, ২১ বছরের কম বয়সী শিশু ও কিশোররা এতে আক্রান্ত হতে পারে। কোভিড-১৯-এর সাথে সম্পর্কিত থাকার সম্ভাবনার জন্য কোভিড-১৯ দ্বারা আক্রান্ত ব্যক্তিদের কাছাকাছি থাকা ব্যক্তিদের এতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। তবে, এমআইএস-সি রোগীদের দেহে সার্স-কোভ-২ ভাইরাসটির উপস্থিতি বা কোভিড-১৯ ডায়াগনোসিস করার জন্য কোনো উপসর্গ থাকবেই তা জরুরি নয়।

এমআইএস-সি এর কি চিকিৎসা সম্ভব?
হ্যাঁ, এর চিকিৎসা সম্ভব এবং উপরে বর্ণিত লক্ষণগুলোর মধ্যে কোনোটি শিশু বা কিশোরদের মধ্যে দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই চিকিৎসা বাড়িতে করা সম্ভব নয়, কারণ এর জন্য গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর নিবিড় পর্যবেক্ষণ প্রয়োজন হয়; এমনকি আইসিইউ-এরও প্রয়োজন হতে পারে। তাই, অভিভাবকদের অবশ্যই সজাগ থাকতে হবে এবং তাদের সন্তানদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে এমন লক্ষণ খেয়াল রাখতে হবে।

এমআইএস-সি সংক্রমণ হওয়া থেকে বাচ্চাদের কীভাবে দূরে রাখবেন?
কোভিড-১৯-এর সাথে সম্পর্কিত তাই, শিশুদের এমআইসিএস-সি হওয়া থেকে বাঁচানোর সর্বোত্তম উপায় হলো তাদের কোভিড-১৯ ভাইরাসের সংস্পর্শ থেকে দূরে রাখা। এটি নিশ্চিত করতে অভিভাবকগণ যা করতে পারেন:

  • সন্দেহযুক্ত বা নিশ্চিত কোভিড-১৯-এ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ সম্পূর্ণ এড়িয়ে চলা
  • মুখে মাস্ক পরা (২ বৎসর বয়সের বেশি)
  • সবার সাথে সামাজিক দূরত্ব বজায় রাখা
  • কিছুক্ষণ পরপর হাত ধোয়া এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা

কোনো শিশুর মধ্যে যদি এমআইএস-সি-এর লক্ষণ দেখা যায়, তাহলে তৎক্ষণাৎ তার চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা এবং কোনো হাসপাতালে স্থানান্তর করাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি চিকিৎসা না করা হয় তবে রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটতে পারে; এমনকি মৃত্যুর কারণও হতে পারে।

এই রোগ সম্পর্কে জ্ঞান এখনও সীমিত কিন্তু বিশ্বজুড়ে বিশেষজ্ঞরা প্রতিয়িত নমুনা সংগ্রহ করতে ও এটিকে আরো ভালোভাবে বোঝার জন্য কাজ করে যাচ্ছেন, যা রোগটি প্রতিরোধ, নির্ণয় ও চিকিৎসার উপায়কে উন্নত করতে সহায়তা করবে, যেনো আক্রান্ত রোগীরা আরও ভালো ফলাফল পান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

অজিদের এত হতাশ দেখেননি গিলক্রিস্ট

আগস্ট ১৫, ২০২৬

প্লেজারিজম বিতর্কে থাকা কেমব্রিজের সাবেক অধ্যাপকের মৃত্যু

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অতিরিক্ত ডিজেল চাহিদা বিবেচনা করবে ভারত: জয়সোয়াল

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে, ইরান অবরোধ ঘিরে বাড়ছে উত্তেজনা

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থের অভাবে কেউ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT