চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে পাইকারি হারে নারী নির্যাতন চলছে: রিজভী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ণ ১১, মে ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

দেশে পাইকারী হারে নারী নির্যাতন চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দল আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

কিশোরগঞ্জের বাজিতপুরে চলন্ত বাসে নার্স শাহিনুর আক্তার তানিয়াকে গণধর্ষণ ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রুহুল কবির রিজভী বলেন: বাংলাদেশের প্রধানমন্ত্রী ও স্পিকার নারী। অথচ কি দুর্ভাগ্যের বিষয়- পাইকারি হারে নারী নির্যাতন চলছে।

যখন থেকে তারা ক্ষমতায় এসেছেন তখন থেকে তারা এটা করছে। আর নারী নির্যাতন নির্মূল করার দায়িত্ব সরকারের। কিন্তু নির্মূল করা তো দূরে থাক, আমরা অনেক সময় উস্কানি দিতে দেখেছি। নারী ও শিশু নির্যাতনের বিষয়ে তিনি বলেন, যারা এই কাজগুলো করছে, তারা অধিকাংশ ক্ষমতাসীন দলের লোক।

আর ক্ষমতাসীন দলের লোক বলেই তারা পার পেয়ে যাচ্ছে। তারা সরকারের আনুকূল্য পাচ্ছে। আর আনুকূল্য পাচ্ছে বলেই এই সামাজিক অপরাধ সরকার ঠেকাতে পারছে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নিখোঁজ হওয়ার বিষয়ে রিজভী বলেন, আজ সালাউদ্দিন আহমেদের গুম দিবস।

আজকে তিনি ভারতে কেনো? কারণ তিনি মেধাবী ছাত্র বলে, তিনি রাজধানী করতেন, পরে তিনি রাজনীতিতে যোগ দিয়েছেন, মন্ত্রী হয়েছেন এবং কয়েকবার এমপিও ছিলেন। কিন্তু এক অন্ধকারের মৃত্যুকূপের মধ্যে তাকে ফেলে দিয়ে রাখা হয়েছে। আজ সেখানে তিনি এক মানবতার জীবন-যাপন করছেন। এখন তার নামই হয়ে গেছে গুম সালাউদ্দিন। বিএনপির এই মুখপাত্র বলেন, গত আড়াই হাজার বছরে মধ্যে মতপ্রকাশের স্বাধীনতার জন্য একজন জীবন দিয়েছিলেন। তিনি হলেন, গ্রিক দার্শনিক সক্রেটিস।

তিনি তার কথা ও সত্য উচ্চারণ থেকে দ্বিধান্বিত হননি। আর আড়াই হাজার বছর পরে আরেকজন, তিনি হলেন-বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তিনি মতপ্রকাশের স্বাধীনতার জন্য কারাগারে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন পার করছেন। এরপরও তার মাথাকে নত করা যায়নি।

Reneta

আজকে ক্ষমতাসীনরা গণতন্ত্রকে অবরুদ্ধ করে রেখেছে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। আয়োজক সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে সংগঠনটির নেত্রী জেবা খান, হেলেন জেরিন খান প্রমুখ বক্তব্য রাখেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণধর্ষণনারী নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে, ইরানও আক্রমণ করবে না’

জুলাই ২৬, ২০২৬

বিটিভির সাবেক মহাপরিচালক মোস্তাফিজুর রহমান মারা গেছেন

জুলাই ২৬, ২০২৬

আগামীতে সেমিকন্ডাকটর খাত আরো এগিয়ে যাবে বলে প্রত্যাশা

জুলাই ২৬, ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতালে: ১ জন নিহত

জুলাই ২৬, ২০২৬
ছুটিতে আনন্দে নাচছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠানে ২১ দিন ছুটি

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT