চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে নতুন করে করোনা আক্রান্ত আরও ৩ জন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ২২, মার্চ ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
করোনা

দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৩ জন, এ নিয়ে মোট আক্রান্ত হলেন ২৭ জন।   গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনায় মারা যায় নি, বরং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন সর্বমোট ৫ জন।

রোববার রাজধানীর মাহখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস) এর অডিটরিয়ামে এসব তথ্য দেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

সেব্রিনা ফ্লোরা বলেন, নতুন করে আক্রান্ত ৩ জনের মধ্যে একজন মহিলা ও দুজন পুরুষ।  আক্রান্ত দুজন দেশের বাইরে থেকে এসেছিলেন এবং আরেকজন আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন।  তবে তাদের করোনা উপসর্গ মৃদু।

আইইডিসিআর পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে কেনো করোনা রোগী মারা যায় নি।  বরং আজ সুস্থ হয়ে বাড়ি ফিরবেন ২ জন।  সুস্থ হয়ে আগের বাড়ি ফেরা সহ সর্বমোট ৫।  আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন।  এখন পর্যন্ত ২০ রোগী আমাদের কাছে ভর্তি রয়েছে।

সেব্রিনা ফ্লোরা আরও বলেন, গত ২৪ ঘন্টায় ৬৫ জনের করোনা নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত আমরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৪০ জন নিউমোনিয়ার নমুনা সংগ্রহ করা হয়েছে, কারো করোনা পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব মো. আসাদুল ইসলাম বলেন, আমাদের ১০ লাখ পিপিই আনার পরিকল্পনা রয়েছে। ১৩ হাজার টেস্টিং কিট আছে। চীন থেকে ১০ হাজার কিট আনা আছে।  আরও ৩০ হাজার কিট আসবে।

Reneta

গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনা ভাইরাস এখন বৈশ্বিক মহামারি। এতে এতে সারাবিশ্বে এখন পর্যন্ত ৩ লাখ ৮ হাজার ৫৪০ জন আক্রান্ত হয়েছেন।  মারা গেছেন ১৩ হাজার ৬৯ জন। এছাড়াও চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২ হাজার জন।

করোনার বিস্তার রোধে এরই মধ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।  কড়াকড়ি আরোপ করা হয়েছে সভা-সমাবেশ ও গণজমায়েতের ওপর। এমনকি মাদারীপুরের শিবচর উপজেলাকে লকডাউনও ঘোষণা করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইইডিসিআরকরোনা ভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

একটি গল্প যা সারাজীবন মনে থাকবে: এএফএ সভাপতি

জুলাই ২১, ২০২৬

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জুলাই ২১, ২০২৬

দিল্লিতে চলছে ককরোচ পার্টির বিক্ষোভ, ওয়াংচুকের অনশন অব্যাহত

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন, জাতিসংঘে বাংলাদেশের প্রতিশ্রুতি

জুলাই ২১, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT