চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে-দেশে কোহলির সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩০ পূর্বাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

বিরাট কোহলি এখন এক সেঞ্চুরির ফেরিওয়ালার নাম। যে দেশে খেলতে গেছেন, সেই দেশেই শতক হাঁকানোর নজির গড়েছেন। আইসিসির ১২টি পূর্ণ সদস্য দেশের মধ্যে ৯ দেশের মাটিতে এখন শতক তার। আফগানিস্তান, পাকিস্তান এবং আয়ারল্যান্ডে এখনো খেলেননি।

কোহলি বৃহস্পতিবার রাতে সাউথ আফ্রিকার বিপক্ষে ১১৯ বলে ১১২ রানের ইনিংস খেলে প্রথম ওয়ানডেতে দলকে জয় এনে দেন। এটি তার ওডিআই ক্যারিয়ারের ৩৩তম শতক।

আগে আইসিসির পূর্ণ সদস্য দেশ ছিল দশটি। ২০১৭ সালে আয়ারল্যান্ড এবং আফগানিস্তান যোগ হয়। ৯ দেশের মাটিতে সেঞ্চুরি করার রেকর্ড আছে শুধুমাত্র শচীন টেন্ডুলকার এবং সনাথ জয়সুরিয়ার। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সেঞ্চুরি নেই শচীনের। জিম্বাবুয়েতে নেই জয় সুরিয়ার।

কোহলি সবসময় টার্গেটে খেলতে পছন্দ করেন। রান তাড়া করতে নেমে এই নিয়ে ২০ বার সেঞ্চুরি করলেন। তার মধ্যে দলকে জিতিয়েছেন ১৮ বার!
মূর্তিকারিগর

সৌরভ গাঙ্গুলির সেঞ্চুরির রেকর্ডেও ভাগ বসিয়েছেন সময়ের অন্যতম সেরা ক্লাসিক ব্যাটসম্যান। ভারতীয় অধিনায়ক হিসেবে দুজনেরই এখন ১১টি সেঞ্চুরি। এই রেকর্ডে সৌরভ একটি জায়গায় অনেক পিছিয়ে। অধিনায়ক কোহলি ১১টি সেঞ্চুরি করলেন ৪১ ইনিংসে। সেখানে সৌরভের লেগেছিল ১৪২ ইনিংস।

কোহলি এদিন কেমন ব্যাট করেছেন, সেটি বুঝতে আরেকটি পরিসংখ্যানে চোখ রাখতে হবে। পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে ১১৯ বলের ইনিংসে একটিও ছয় মারেননি। চার ১০টি। অর্থাৎ বাকি রানগুলো তিনি ‘এক-দুই-তিন’ থেকে নিয়েছেন।

Reneta

তৃতীয় উইকেটে অজিঙ্কা রাহানের সঙ্গে যখন ব্যাট করছিলেন, তখন মাথার ঘাম পায়ে পড়ছিল। পুশ, ট্যাব আর ফ্লিকে চোখের পলকে বল-টু-বল রান নিয়ে স্কোরবোর্ড সচল রাখেন। এই জুটিতে দুজন ১৮৯ রান যোগ করেন। সাউথ আফ্রিকার মাটিতে কোনো জুটিতে ভারতের এটি সবচেয়ে বেশি রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিরাট কোহলি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT