প্রিমো ই৮এস মডেলের নতুন একটি স্মার্টফোন বাজারে এনেছে ওয়ালটন। দেশে তৈরি ওয়ালটনের দ্বিতীয় স্মার্টফোন এটি। একমাস আগে দেশীয় প্ল্যান্টে তৈরি করা প্রথম স্মার্টফোন বাজারে এনেছিল প্রতিষ্ঠানটি।
নতুন এই ফোনটিতে আছে ৪.৫ ইঞ্চি ডিসপ্লে, এতে ব্যবহার করা হয়েছে ২.৫ডি গ্লাস। ফোনটিতে আছে ১.২ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, ১ গিগাবাইট র্যাম এবং ৮ গিগাবাইট মেমোরি। ৩২ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা থাকছে এতে। ফোনটিতে গ্রাফিক্স হিসেবে আছে মালি ৪০০।
৫ মেগাপিক্সেল রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরা আছে প্রিমো ই৮এস স্মার্টফোনটিতে। দুটি ক্যামেরাতেই আছে এইচডি ভিডিও ধারণ করার সুবিধাও।
ফোনটির পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ১৬০০ মিলিঅ্যাম্পিয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি। ফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৭.০ ন্যুগাট।
এই ফোনের কানেকটিভিটি হিসেবে রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ ভার্সন ৪, মাইক্রো ইউএসবি ভার্সন ২, ল্যান হটস্পট এবং ওটিএ। পজিশনিং সেন্সর হিসেবে রয়েছে এ-জিপিএস ও প্রক্সিমিটি। মোশন সেন্সর হিসেবে ব্যবহৃত হয়েছে অ্যাক্সিলেরোমিটার (থ্রিডি)। মাল্টিমিডিয়া হিসেবে রয়েছে এইচডি ভিডিও প্লেব্যাক এবং রেকর্ডিংসহ এফএম রেডিও।
ফোনটির দাম ৩ হাজার ৯শ’ ৯৯ টাকা। পাওয়া যাবে তিনটি ভিন্ন রঙে।







