চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে টিকা পেয়েছেন ১ কোটি ৯৬ লাখের বেশি মানুষ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৪ অপরাহ্ণ ১১, আগস্ট ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন কর্মসূচি শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশে মোট ২ কোটি ৮৯ হাজার ১০৭ ডোজ টিকা দেওয়া হয়েছে। দেশের ১ কোটি ৯৬ লাখ ৭১ হাজার ৬২০ জন মানুষ এ ভ্যাকসিনের আওতায় এসেছেন।

এরমধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৫০ লাখ ২৩ হাজার ১৬২ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫০ লাখ ৬৫ হাজার ৯৪৫ জন মানুষ।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়: এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৮৭ লাখ ৮৪ হাজার ৪৩০ আর নারী ৬২ লাখ ৩৮ হাজার ৭৩২ জন। দ্বিতীয় ডোজ  টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৩১ লাখ ৯২ হাজার ৮৯৫ আর নারী ১৮ লাখ ৭৩ হাজার ৫০ জন।

এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ৫ লাখ ৯০ হাজার ৯১৮ ডোজ।

চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ৭১ লাখ ৯৪ হাজার ৮৭২ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ৮২ হাজার ৭৩৪ জন। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ২২ লাখ ২০ হাজার ৫৮৩ ডোজ।

Reneta

অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ৬৬ লাখ ২৮ হাজার ৮৪১ এবং নারী ৩৯ লাখ ৬২ হাজার ৭৭ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৪৭ লাখ ৭০ হাজার ৭৪৮ জন দ্বিতীয় ডোজ এবং ৫৮ লাখ ২০ হাজার ১৭০ জন প্রথম ডোজ নিয়েছেন।

দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৩০ লাখ ১৯ হাজার ৬৮৮ এবং নারী ১৭ লাখ ৫১ হাজার ৬০ জন। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৬ লাখ ৯ হাজার ১৫৩ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১১ হাজার ১৭ জন।

অন্যদিকে চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ ১৯ জুন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে অদ্যাবধি এ টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ৩৯ লাখ ৮২ হাজার ৪৬৬ এবং নারী ৩২ লাখ ১২ হাজার ৪০৬ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৬৯ লাখ ৪০ হাজার ৯৪৮ জন প্রথম ডোজ এবং ২ লাখ ৫৩ হাজার ৯২৪ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।

প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৩৮ লাখ ৪১ হাজার ৬০৬ এবং নারী ৩০ লাখ ৯৯ হাজার ৩৪২ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ১ লাখ ৪০ হাজার ৮৬০ জন পুরুষ এবং নারী ১ লাখ ১৩ হাজার ৬৪ জন।

ঢাকার ৭টি কেন্দ্রে এ পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ৮২ হাজার ৭৩৪ ডোজ। টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৭০ হাজার ৬৫১ এবং নারী ১২ হাজার ৮৩ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫০ হাজার ২৫৫ জন প্রথম ডোজ এবং ৩২ হাজার ৪৭৯ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।

প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৩ হাজার ২৪৮ এবং নারী ৭ হাজার ৭ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ২৭ হাজার ৪০৩ জন পুরুষ এবং নারী ৫ হাজার ৭৬ জন।

গত ১৩ জুলাই থেকে দেশের সিটি কর্পোরেশনগুলোতে মডার্নার টিকা দেয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা প্রয়োগ হয়েছে ২২ লাখ ২০ হাজার ৫৮৩ ডোজ। এই টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ১২ লাখ ৯৫ হাজার ৩৬৭ এবং নারী ৯ লাখ ২৫ হাজার ২১৬ জন। এদের মধ্যে ২২ লাখ ১১ হাজার ৭৮৯ জন প্রথম ডোজ এবং ৮ হাজার ৭৯৪ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ১২ লাখ ৯০ হাজার ৪২৩ এবং নারী ৯ লাখ ২১ হাজার ৩৬৬ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৪ হাজার ৯৪৪ জন পুরুষ এবং নারী ৩ হাজার ৮৫০ জন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনা ভ্যাকসিনস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ কেন ভারতের অন্য রাজ্যগুলো থেকে আলাদা, নির্বাচন নিয়ে নানা কথা

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের ওপর নজরদারি নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি: বাণিজ্য মন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬

ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র

এপ্রিল ২০, ২০২৬

সব দিন সবার জন্য ভালো যায় না: নাহিদ রানা

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT