মঙ্গলবার রাজধানীর মহাখালীতে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন নতুন দুইজন বৃদ্ধি পেয়ে মোট করোনা রোগীর সংখ্যা হয়েছে ১০ জন। নতুন আক্রান্ত দুজনের একজন আগে থেকেই কোয়ারেন্টিনে ছিলেন। অপরজন একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি আরও বলেন, বিদেশ থেকে আসা ব্যক্তিদের অবশ্যই ১৪ দিন হোম কোয়ারেন্টিন মানতে হবে। জ্বর গলাব্যথা, কাশি হলে আইইডিসিয়ার এর হটলাইনে যোগাযোগ করার আহ্বান করা হয়েছে।








