চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেশে এমন কোনো সংকট হয় নাই যে সংলাপে বসতে হবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৬ পূর্বাহ্ণ ০৮, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে দেশে এমন কোনো রাজনৈতিক সংকটের সৃষ্টি হয় নাই সংলাপে বসতে হবে। নেদাররল্যান্ডস সফর নিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেদারল্যান্ডস সফরের বিস্তারিত তুলে ধরে বলেন, নেদারল্যান্ডসের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশে ডেল্টা ফান্ড গঠন করা হবে।

খালেদা জিয়ার সংলাপের আহবানের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে দেশে এমন কোনো রাজনৈতিক সংকটের সৃষ্টি হয় নাই সংলাপে বসতে হবে।একটা খুনির সাথে বসতে হবে।

জাতীয় সংলাপ হলেই বাংলাদেশের বতর্মান সংকট কেটে যাবে খালেদা জিয়ার এই মন্তব্যের জবাবে শেখ হাসিনা বলেন, এই আহবানই প্রমাণ করে দেশের সব খুনের সাথে তার যোগসূত্র আছে।

তিনি আরো বলেন, ওনার (খালেদা জিয়া) পোড়া গন্ধ। এরকম খুনির সাথে সংলাপে বসার আমার কোনো ইচ্ছা নেই।

সংলাপে বসার যোগ্যতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া সংলাপে বসার যোগ্যতা তখনই অর্জন করবেন যখন বলবেন, এদেশে সব যুদ্ধাপরাধীর বিচার হবে।

Reneta

দেশের নিরাপত্তার বিষয় নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে কোনোভাবে অনিরাপদ করতে পারলেই এখানে হামলা চালানো যায়। কিন্তু সেটা বাংলাদেশে হবে না। আমরা জঙ্গিবাদকে শিকড় উপরে ফেলবো।

প্রধানমন্ত্রী বলেন, নিউইয়র্কে আওয়ামীগ নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ফ্লোরিডায় মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছে। কেন এই প্রবাসীকে সেখানে হত্যা করা হলো, সে প্রশ্ন কি আমেরিকান প্রেসিডেন্ট কেউ করতে পারবেন?

তিনি বলেন, এখন সাম্প্রতিক বিদেশি হত্যা নিয়ে কেউ বাংলাদেশের নিরাপত্তা নিয়ে যদি প্রশ্ন তোলে, তবে, এ দেশে আইএস আছে বলে প্রমাণ করতে যারা চক্রান্ত করছে তাদের সঙ্গে সুর মিলিয়ে কথা বলা হবে। বাংলাদেশের কেউ কি এটি প্রমাণ করতে চান? বাংলাদেশ সম্পূর্ণ শান্তিপূর্ণ দেশ, কোনোভাবেই অনিরাপদ নয়।

অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, জ্বালাও-পোড়াও করে মানুষ মেরে যখন উদ্দেশ্য সফল করতে পারেনি, তখন এবার গুপ্তহত্যা চালানো হচ্ছে। এদেশে আইএস আছে বলে প্রমাণের চেষ্টা চলছে। যদি তা প্রমাণ করা যায়, তাহলে কী হবে সেটা আফগানিস্তান, ইরাক, সিরিয়ার কথা ভাবলেই হবে।

তিনি বলেন, আন্তর্জাতিক চক্রের সঙ্গে দেশের একটি গোষ্ঠীও এ চক্রান্তে লিপ্ত। দেশবাসী যদি সচেতন না হোন তাহলে সর্বনাশ।

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী তৈরি পোশাক খাতে বাংলাদেশ সরকারের সাফল্যের প্রশংসা করেন বলে জানান তিনি। বলেন, নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আন্তরিক ও উষ্ণ এবং এ সম্পর্ক আরও গভীর, জোরদার ও বিস্তৃত হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলাসহ এই ব-দ্বীপকে নিরাপদ ও উৎপাদনশীল রাখতে বাংলাদেশ ডেলটা প্ল্যান বাস্তবায়নে নেদ্যারল্যান্ডস সর্বাত্মক সহযোগিতা দেবে। দু’দেশের সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে নতুন মাত্রা দিতেও এই সফর বিশেষ ভূমিকা রাখবে।

যুদ্ধাপরাধের বিচার নিয়ে অ্যামনেস্টির ভূমিকা এবং কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত না দিয়ে লেখার বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। সরকারি দলে অনুপ্রবেশের ক্ষেত্রে দলীয় নেতাদের কঠোর হওয়ার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টি থেকে রক্ষা পেতে চায়ের দোকানে, সেখানেই বজ্রপাতে নিহত ২

আগস্ট ২, ২০২৬

জাতীয় সংসদ ভবনের সামনে জুলাই গ্রাফিতি কার্যক্রম

আগস্ট ২, ২০২৬

অন্তর্বর্তী সরকার ব্যবসায়ীদের বিপদে ফেলে রেখে গেছে: অভিযোগ

আগস্ট ২, ২০২৬

‘আই লাভ ইউ, রোজ কিয়ামতের দিনও আমি ওকে এটাই বলব’

আগস্ট ২, ২০২৬

দুবাইয়ে বেনজীর জামিনে মুক্ত, জানে না পুলিশ

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT