চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে এখন গণতন্ত্র নেই: এরশাদ

রাহুল রায় রাহুল রায়
৩:২৮ পূর্বাহ্ণ ২৬, আগস্ট ২০১৫
রাজনীতি
A A

দেশে এখন গণতন্ত্র নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বুধবার বনানী অফিসে বরগুনা জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ মন্তব্য করেন।

এরশাদ বলেন, দেশে এখন মানুষের বাঁচার অধিকার নেই, বলার অধিকার নেই। দেশে মায়ের পেটের শিশুও এখন নিরাপদ নয়।

আরো অভিযোগ করে তিনি বলেন, অনেক অত্যাচার-নির্যাতনের খবরই গণমাধ্যম প্রকাশ করতে পারে না। মানুষ হত্যা এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে, হিন্দুদের জমি দখল হচ্ছে। এসবের কোনো প্রতিকার নেই।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমি মানুষকে ভালোবাসি। ক্ষমতায় থাকাকালে বঙ্গবন্ধুর মাজারে গিয়েছি। অন্য কেউ যায় নাই। জিয়া যায় নাই। আমি গিয়েছি। সেখানে গেটের সামনে কবিতা লিখেছি, বিএনপি সেটা মুছে ফেলেছে। যে স্বাধীনতা এনে দিলো তাকে ছোট করা যায় না।

খুন, হত্যার প্রসঙ্গ তুলে তিনি বলেন, আমি মানুষ হত্যা করি নাই। আমার হাতে রক্ত নাই। আমি মানুষকে ভালোবাসি। জাতীয় পার্টি মানুষকে ভালোবাসার দল।

 প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, এ অবস্থার পরিবর্তনের জন্য আগামী নির্বাচনে জাতীয় পার্টিই মানুষের একমাত্র ভরসা। আগামী নির্বাচনে আমরা ১৫১ আসনের জন্য নির্বাচন করবো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এরশাদজাতীয় পার্টি
শেয়ারTweetPin

সর্বশেষ

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

জুলাই ২০, ২০২৬

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ট্রফি আসলেই পলিথিনের ব্যাগে নিয়েছিলেন কুকুরেয়া?

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩১ দফা ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT