করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন কর্মসূচি আওতায় শনিবার ভ্যাকসিন পেয়েছেন ৩ লাখ ৬৮ হাজার ৫৯০ জন মানুষ। এরমধ্যে প্রথম ডোজ রয়েছে ২ লাখ ২৭ হাজার ৫২৬ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৬৪ জন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ভ্যাকসিন বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শুরুর পর থেকে দেশে এখন পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে ২ কোটি ২৭ লাখ ৮১ হাজার ৬৬৯ ডোজ। এরমধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে এক কোটি ৬৩ লাখ ৮৬ হাজার ২০৩ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬৩ লাখ ৯৫ হাজার ৪৬৬ জন।
শনিবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছেন ২ হাজার ৩৬৪ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৩ হাজার ৫২৩ জন। এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকা দেওয়া হয়েছে এক কোটি ৯ লাখ ৮৮ হাজার ডোজ।
ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ৭৫৭ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৬৬ জন। আর এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৯৪ হাজার ২৬০ ডোজ।
এছাড়া ৮৯ লাখ ৫০ হাজার ৩৫ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এরমধ্যে শনিবার প্রথম ডোজ নিয়েছেন ২ লাখ ২২ হাজার ৩১৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮৭ হাজার ৬৭ জন।
এখন পর্যন্ত মডার্নার ভ্যাকসিন দেওয়া হয়েছে ২৭ লাখ ৪৯ হাজার ৩৭৪ ডোজ। এরমধ্যে শনিবার প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ হাজার ৮৮ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩০ হাজার ১০৮ জনকে।








