চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেশের হয়ে প্রত্যেকটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৬ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

দীর্ঘ ক্যারিয়ারে বেশিরভাগ সময়ই স্বস্তিতে ছিলেন না। মাঠের খেলা নয়, মাশরাফীর অস্বস্তির অনেকটা জুড়ে থাকত চোট, পুনর্বাসন। সবকিছু জয় করে ওয়ানডেতে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করার অপেক্ষায় টাইগারদের অধিনায়ক। আর তিন উইকেট চাই সেজন্য। তার আগে লাল-সবুজদের মহাতারকা বলেছেন, দেশের হয়ে মাঠে নামা প্রত্যেকটি ম্যাচই তার জন্য সমান গুরুত্বপূর্ণ।

বুধবার দুপুরে দুবাইয়ে সংবাদমাধ্যমের কাছে একথা বলেন মাশরাফী। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৫.৩০ মিনিটে এশিয়া কাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান। দুদলেরই সুপার ফোর পর্ব নিশ্চিত হয়ে গেছে। এবার গ্রুপসেরা আর আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়া জয়ের খোঁজে নামবে মাশরাফীর দল।

আড়াইশ উইকেটের মাইলফলকের সামনে দাঁড়িয়ে আগামী ম্যাচ নিয়ে অবশ্য বিশেষকিছু ভাবছেন না টাইগার অধিনায়ক। তার কাছে এটি কেবল আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ, ‘এতে আমার বাড়তি কোনো ব্যাপার থাকবে না। এরআগেও দেখেছেন ১০০, ২০০ উইকেটের সময় তেমন কোনকিছু মনে হয়নি। নরমাল খেলা খেলেছি। এবারও তেমন বাড়তি কিছু থাকবে না। আমার কাছে দেশের হয়ে খেলতে নামা প্রত্যেকটি ম্যাচ সমান গুরুত্বপূর্ণ। তবে সবসময় প্রত্যেক ম্যাচে অবদান রাখতে চেষ্টা করি। যেকোনো ম্যাচে অবদান রাখতে পারলেই ভালোলাগা কাজ করে।’

দেরাদুনে কিছুদিন আগে টি-টুয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিপক্ষে ৩-০তে হেরেছে বাংলাদেশ। আফগানরা তাই কঠিন প্রতিপক্ষই। তাদের বিপক্ষে বাংলাদেশকে অন্যরকম প্রতিপক্ষ ভাবা হয় কিনা- এমন প্রসঙ্গে প্রতিপক্ষ নিয়ে মাশরাফীর উত্তর, ‘সবাই জয়ের ইচ্ছায় খেলতে নামে। আমরাও তাই নামব। তবে প্রত্যেক ম্যাচেই এমনটা বলা হয়। এরআগে যখন শ্রীলঙ্কার সঙ্গে খেলা হল, তখনো এমন একটা কথা শোনা গেল। আসলে তেমন কিছু নয়। সবাই জিততেই মাঠে নামে।’

সুপার ফোর নিশ্চিতের পর আফগানিস্তানের সঙ্গে একঅর্থে নিয়মরক্ষার ম্যাচ। পরের রাউন্ডে শুরুর প্রতিপক্ষ ভারত। তার আগে দলের কাউকে বিশ্রামে রাখার পরিকল্পনা নিয়ে ম্যাশ বললেন, ‘আসলে কালকের ম্যাচ নিয়ে আমরা এভাবে চিন্তা করছি না। প্রত্যেকটিই দেশের আন্তর্জাতিক ম্যাচ। সুতরাং আফগানিস্তানের সঙ্গে ম্যাচটিরও গুরুত্ব রয়েছে। তবে কাকে বিশ্রাম দেয়া যায় আমরা তা ভাবছি। এখনো ঠিক করা হয়নি।’

চোট পেয়ে দেশে ফিরে আসা তামিমকে দল নিশ্চিতভাবেই মিস করবে। অধিনায়কও সেটি গোপন করার চেষ্টা করলেন না, ‘তামিমের ব্যাপারটি আমাদের জন্য খুব দুঃখজনক। ও খুব ভালো ফর্মে ছিল।’

Reneta

তামিমের জায়গা কে পূরণ করবে সে ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি টিম ম্যানেজমেন্ট। তবে গত ম্যাচে নিচের দিকে ব্যাট করা মিঠুন ওপেন করার সামর্থ্য রাখেন। তাকে বা অন্য কাকে আফগান ম্যাচে উপরের দিকে দেখা যাবে এমন প্রসঙ্গে মাশরাফীর জবাব, ‘তেমন কোনো পরিবর্তন আসবে না। যারা নিচের দিকে খেলছে তারা নিচের দিকেই খেলবে। তবে নতুনদের নিজেদের প্রমাণ করার সুযোগ রয়েছে, ভালো করার সুযোগ রয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০১৮মাশরাফীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: শেখ হাসিনা

জুলাই ১০, ২০২৬

৩০তম জন্মদিনে ৩০০ গাছ লাগালেন অভিনেত্রী চমক

জুলাই ১০, ২০২৬

ব্রাজিল ফুটবলে না পারলেও, চুমুতে বিশ্বরেকর্ড

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

উৎসবের (ইউটিএসএসওবি) নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT