রাজধানীসহ সারাদেশের শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল (২ আগস্ট) বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই নির্দেশ কার্যকর করতে সকল প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া হয়েছে।
শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
দিনভর সচিবালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দিনভর বৈঠকের পর রাজপথে শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভ থেকে বিরত রাখতে বিকালে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের প্রতি ধৈর্য্য ধরার নির্দেশ দিয়ে চিঠি দেয়ার সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রাতে শিক্ষা সচিবের নেতৃত্বে আলাদা একটি বৈঠকে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কে বেপরোয়া বাসের ধাক্কায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এই ঘটনার প্রতিবাদে পরের দিন থেকেই সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।








