অর্থনীতি

দেশের সব দোকানপাট বন্ধের সময়সীমা আবারও বাড়লো

শপিংমলে দোকানপাট বন্ধের সময়সীমা আবারও বাড়লো, নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

করোনা পরিস্থিতিতে দোকান বন্ধের সময়সীমা আবারও বাড়িয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।  আগামী ১৪ এপ্রিল পর্যন্ত রাজধানীসহ সারাদেশের সব দোকানপাট বন্ধ থাকবে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।

সরকারের অফিস-আদালত বন্ধের সাথে মিল রেখেই তারা এই ঘোষণা দিয়েছে। এর আগে তারা ৩১ মার্চ পর্যন্ত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। পরে সেটা বাড়িয়ে ৪ এপ্রিল পর্যন্ত করা হয়। এবার তা আরো বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত করা হলো।

বিজ্ঞপ্তিতে দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন, মহাসচিব জহির উদ্দিন ভূঁইয়া ও সহসভাপতি তৌফিক এহেসান বলেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধ ও দোকানমালিকদের সুরক্ষায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে কাঁচাবাজার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, সুপারশপ, ওষুধের দোকান, খাবার হোটেল ইত্যাদি খোলা থাকবে।

সরকার তৃতীয় ধাপে আজ সাধারণ ছুটি ১৩ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দেয়। পরদিন পয়লা বৈশাখের ছুটি। ফলে কার্যত ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত থাকছে।

বিষয়:করোনাভাইরাসদোকানপাট
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…