চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের রাজনীতি নিয়ে বিদেশে ধর্নার সংস্কৃতি বন্ধ হোক

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:১৪ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৮
সম্পাদকীয়
A A

বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। দেশের রাজনীতি চলবে দেশের জনগন দ্বারা নির্বাচিত সরকার ব্যবস্থায়। এই সরকার ব্যবস্থায় নানা রকম সংকট অচলাবস্থা থাকবে। গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় এইসব মানা না মানা রাজনীতিরই অংশ। কিন্তু দেশের রাজনীতি নিয়ে বিদেশে বা জাতিসংঘের কাছে ধর্না দেয়া একটি অসম্মানজনক পদ্ধতি।

সম্প্রতি নির্বাচনকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপি রাজনৈতিক অঙ্গনে বেশ সরব। তারা এই সরকারে অধীন কোনো নির্বাচনে যেতে চায় না। এ বিষয়ে তারা বর্তমান সরকারে সঙ্গে আলাপ আলোচনায় না গিয়ে আন্দোলনের হুমকি দিয়ে শেষ পর্যন্ত জাতিসংঘের কোনো এক কর্মকর্তার কাছে গিয়েছেন বাংলাদেশের রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করতে। ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, দেশের রাজনৈতিক অবস্থা তুলে ধরার জন্য দলের মহাসচিব জাতিসংঘে গিয়েছেন।

আমাদের প্রশ্ন- জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের রাজনৈতিক সংকট নিয়ে কী করবেন? দেশে কি এমন সংকট তৈরি হয়েছে যার জন্য আর্ন্তজাতিকভাবে মাথা ঘামাতে হবে? এখন সংবাদে প্রকাশিত জাতিসংঘের মহাসচিব তার সদর দপ্তরেই নেই। তিনি সাবেক জাতিসংঘ মহাসচিব কফি আনানের শেষকৃত্যে ঘানায় অবস্থান করছেন। অন্যদিকে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কারো চাপের কাছে সরকার নতি স্বীকার করবে না।

দুই প্রধান রাজনৈতিক দলের এই অনড় আচরণ দেশের রাজনীতির জন্য শুভ কিছু বয়ে আনবে না। এখনই সময় জাতীয় সমঝোতার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান আয়োজন করার। ক্ষমতাসীন সরকার সংবিধানের বাইরে যেতে নারাজ। বিএনপি সংবিধানের কথা শুনতে নারাজ। এই অবস্থায় একটি ন্যূনতম সমাধান আমরা আশা করি। কিন্তু এ নিয়ে বিদেশিদের কাছে ধর্না দেয়া দেশের জন্য কোনোভাবেই সম্মানজনক নয়। আমরা আরো বলতে চাই, দেশের রাজনৈতিক দল দেশের সংবিধান বিরোধী কোনো অবস্থানে যেতে পারে না।

যেকোনো দেশের রাজনীতির চলমান বা বিদ্যমান রাজনৈতিক সংকট রয়েছে এবং থাকবে। তবে এজন্য বিদেশিদের কাছে নালিশ দেয়া বা তাদের হস্তক্ষেপ কামনা করা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ঔদ্ধত্য প্রকাশের সামিল। আমরা আশা করি, বিদেশিদের নিকট ধর্না দেয়ার সংস্কৃতি অচিরেই বন্ধ হবে এবং রাজনৈতিক দলগুলোর শুভ বুদ্ধির উদয় হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘরাজনীতিসম্পাকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুই বছর বাদে ফিরলেন স্টেইন, নেই মিলার

পরবর্তী

‘কাট পিছ’ ছবির জন্য পপিকেই পারফেক্ট মনে হয়েছে: বুলবুল বিশ্বাস

পরবর্তী

‘কাট পিছ’ ছবির জন্য পপিকেই পারফেক্ট মনে হয়েছে: বুলবুল বিশ্বাস

এশিয়া কাপে নতুন পিচের চ্যালেঞ্জ

সর্বশেষ

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

জুলাই ১৯, ২০২৬

বিয়ের অনুষ্ঠানে মদ পান করার পর দুই জনের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

টেলিভিশন উপস্থাপিকা সীনা মর্তুজা মারা গেছেন

জুলাই ১৯, ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ আল মামুন

সেপ্টেম্বরে কাঠমান্ডু রুটে ফিরছে ইউএস-বাংলা

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন মানবাধিকার সংস্থার

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT