চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের মাটিতে টেস্ট জিততে আর কত অপেক্ষা?

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৮:২৫ অপরাহ্ণ ১৪, মে ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: নিজেদের মাটিতে শক্তিশালী দলের তকমা লাল বলের ক্রিকেটে আর ধরে রাখতে পারছে না বাংলাদেশ দল। গত ২৫ মাসে টেস্ট জয় নেই, ড্রয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পারেনি মুমিনুল হকের দল। তবে এই সময়কালে দেশের বাইরে দুটিতে জয় ও একটিতে ড্র করতে পেরেছে বাংলাদেশ।

রোববার শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে আরও একটি টেস্ট সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু সকাল ১০টায়। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হককে বেশ কিছু পরিসংখ্যান তুলে ধরেন সাংবাদিকরা। মনে করিয়ে দেওয়া হয় দেশের মাটিতে দলটির বিবর্ণ অবস্থার কথা।

একটা সময় ছিল যখন কিনা দেশের বাইরে টেস্টে লড়াই করার মানসিকতা দেখাতে পারত না বাংলাদেশ। তবে ঘরের মাটিতে লড়াই জমত দারুণ। সময়ের পরিক্রমায় সাদা পোশাকের ক্রিকেটে মুদ্রার উল্টো পিঠ দেখা যাচ্ছে। গত দুই বছরে দেশের চেয়ে বরং দেশের বাইরেই বেশি সফল দলের নাম বাংলাদেশ।

নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের কীর্তি এ বছরের শুরুতেই। গত বছর শ্রীলঙ্কা সফরে একটি টেস্ট ড্র করে ফিরেছে টাইগাররা। জিম্বাবুয়ে সফরেও বাংলাদেশ পেয়েছে টেস্ট জয়ের স্বাদ।

অন্যদিকে দেশের মাটিতে বাংলাদেশের সবশেষ টেস্ট জয় ২০২০ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে। তারপর আর জয় কিংবা ‘ড্র’ নেই বাংলাদেশের। কোভিড ও কোভিড পরবর্তী এই সময়ে বাংলাদেশ বিদেশের মাটিতে খেলেছে সাত টেস্ট। আর দেশে খেলেছে চারটি।

এ পর্যন্ত হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে ২২টি টেস্টের মাঝে একমাত্র জয়টিও এসেছিল বিদেশ সফরে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিজেদের শততম টেস্টে স্বাগতিকদের হারিয়েছিল বাংলাদেশ।

Reneta

শ্রীলঙ্কার বিপক্ষে এ পর্যন্ত চারটি টেস্ট ড্র করেছে বাংলাদেশ। টেস্টে দলটির সঙ্গে বাংলাদেশের প্রাপ্তি একদম কম নয়। সাফল্য কিংবা কক্ষপথে ফেরার সিরিজ হিসেবে এটিকে ধরতেই পারে বাংলাদেশ।

বাংলাদেশ অধিনায়ক মুমিনুলও দেশের মাটিতে জয়ের ধারায় ফেরার তাগিদ অনুভব করছেন। তবে দলটির বিপক্ষে অতীতের পরিসংখ্যান কিংবা সুখস্মৃতি এখন ভালো করতে সহায়তা করবে না বলে জানিয়েছেন মুমিনুল। তার লক্ষ্য পরিকল্পনা অনুযায়ী টেস্টের ৫ দিন চ্যালেঞ্জে জয়ী হওয়া।

‘যখন খেলি জেতার জন্য খেলি। এখানেও এই পরিকল্পনা নিয়েই খেলব। ম্যাচ জেতার জন্যই খেলব। আগে কী হল না হল এগুলো নিয়ে কখনও চিন্তা করতে পারবেন না। যারা ৫ দিন চাপ সামলাতে পারবে তারাই ম্যাচ জিতবে। অতীতে কী হয়েছে এসব ভূমিকা রাখে না।’

প্রতিপক্ষ নিয়ে মুমিনুলের ভাবনা তেমন নেই। বাংলাদেশ দলের চ্যালেঞ্জ নিজেদের সঙ্গেই মত দেন তিনি, ‘ওদের পরিস্থিতি (শ্রীলঙ্কার অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের প্রভাব) ওরা হ্যান্ডেল করবে। ওরা কী চিন্তা করছে সেটা আমাদের চিন্তা করার দরকার নেই। আমাদের কাজ হলো কীভাবে পাঁচ দিন ভালো ক্রিকেট খেলতে পারি, কীভাবে ডমিনেট করতে পারি। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। ওদের নিয়ে এত চিন্তা করছি না। ব্যাটসম্যান বা বোলার হিসেবে কীভাবে ভালো খেলতে পারব, এটাই চিন্তা করছি।’

সাকিব আল হাসান ফেরায় দলের শক্তিতে কিছু ভারসাম্য এসেছে। তবে চোটের কারণে তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজের ছিটকে যাওয়ার ক্ষতি পূরণ করতে হবে তাদের জায়গায় সুযোগ পাওয়া খেলোয়াড়দের। ফর্মে থাকা দুই ক্রিকেটারকে না পেলেও পুরো দলের প্রতি শতভাগ আস্থা রেখেই লঙ্কা-বধে নামবেন মুমিনুলরা।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টমুমিনুললিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

বক্স অফিস কাঁপানো ‘বরবাদ’ টিমের নতুন মিশন!

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন গড়া হলে সেটাই সরকারের জন্য ফ্র্যাঙ্কস্টাইন হবে

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২, ২০২৬
ছবি: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (সংগৃহীত)।

আয়াতুল্লাহ খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

জুলাই ২, ২০২৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT