যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, সম্প্রতি বিএনপি’র অপরাজনীতির নিদর্শন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে যেটা আমাদের সবাইকে ভীষণভাবে ব্যথিত করেছে। সেটা হলো দেশের টাকা পাচার করে বিদেশে লবিস্ট নিয়োগ করার যে আলামত বেড়িয়ে এসেছে সেটা খুবই নিকৃষ্টমানের রাজনীতি।
তিনি বলেন: দেশের টাকা বিদেশে পাচার করা প্রথমত বেআইনী অপরাধ, তারপর সেই টাকা আবার দেশের বিরুদ্ধে ব্যবহার করা, দেশের মানুষের বিরুদ্ধে ব্যবহার করা। আমি আশা করেছিলাম তারা রাষ্ট্র-সরকার এবং রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য বুঝে। আমি ব্যথিত হলেও বিস্মিত হই নাই কারণ এটা তাদের পুরোনো অভ্যাস। এর আগেও খালেদা জিয়াও বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে চিঠি লিখেছিলেন। রাজনৈতিক দলের বিরুদ্ধে তাদের অভিযোগ থাকতে পারে কিন্তু দেশের বিরুদ্ধে তাদের এই গোপন ষড়যন্ত্র রাষ্ট্রদ্রোহীতার সামিল। আমি মনে করি তাদের এদেশের মানুষের কাছে জবাবদিহি করতে হবে।
বুধবার ঢাকা মহাখালির আইপিএইচ স্কুল এ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল।
বিশেষ অতিথির বক্তব্যে যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেন: এই করোনার সময় ইতোমধ্যেই প্রমাণ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ শেখ হাসিনার কর্মী। শেখ হাসিনার উদ্দেশ্য হচ্ছে এই বাংলাদেশের খেটে খাওয়া মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে, পেট ভরে ভাত খাবে, রাতে শান্তিতে ঘুমাবে। কেউ যেন তাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। মানুষের ভোট ও ভাতের অধিকার কেউ যেন কেড়ে নিতে না পারে।
তিনি উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন: স্বাধীনতাবিরোধী জামাত-বিএনপিচক্র দেশকে নিয়ে, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে নিয়ে, এদেশের মানুষকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। আমাদের সজাগ থাকতে হবে তাদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে। মনে রাখবেন কোন ষড়যন্ত্রের কাছে শেখ হাসিনা মাথা নত করে না। কারণ শেখ হাসিনার পাশে আছে বাংলার মা, বাংলার বোন, বাংলার ভাই। জামাত-বিএনপির সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলার যুবসমাজ আজ ঐক্যবদ্ধ।
ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন-যুবলীগ প্রেসিডিয়াম সদস্য এনামুল হক খান, মোঃ মোয়াজ্জেম হোসেন, সুভাষ চন্দ্র হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ডাঃ হেলাল উদ্দিন, মোঃ সাইফুর রহমান সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন পাভেল, উপ-দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন শাহজাদাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় আরও উপস্থিত ছিলেন-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শামছুল আলম অনিক, উপ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন, উপ- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক এন আই আহমেদ সৈকত, উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ রাশেদুল হাসান সুপ্ত, সহ-সম্পাদক আতাউর রহমান উজ্জল, মাইদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মানিক লাল ঘোষ, মোবাশ্বের হোসেন স্বরাজ, নূর হোসেন সৈকতসহ কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।








