চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের বিভিন্ন হাসপাতালে আবুল খায়ের গ্রুপের ১৬টি অক্সিজেন ব্যাংক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ণ ১৯, জুলাই ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনা মহামারির চিকিৎসা ত্বরান্বিত করতে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ১৬টি অক্সিজেন ব্যাংক স্থাপন করেছে আবুল খায়ের গ্রুপ।

জেলার ১৫ টি হাসপাতাল ও ঢাকায় হাতিরঝিলে এই ব্যাংক স্থাপন করা হয়েছে।

গত প্রায় দেড় বছর সময় ধরে পৃথিবীতে হানা দিয়েছে এক অদ্ভুত রোগ করোনা। কেড়ে নিয়েছে লাখ লাখ প্রাণ। করোনা মহামারির চিকিৎসায় উন্নত দেশ থেকে শুরু করে সকলকেই কমবেশি ধুঁকতে হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হেনেছে রাজধানীসহ জেলাশহরগুলোতে।

Banglabid

এ পর্যন্ত বাংলাদেশে মৃত্যু হয়েছে ১৭ হাজার ৮শ ৯৪ জনের। কোন দুর্যোগই সরকারের একার পক্ষে সামাল দেয়া সম্ভব নয়। তাই দেশের এমন সংকটে করোনা চিকিৎসায় সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে এসেছে আবুল খায়ের গ্রুপ।

এবার জেলাশহরগুলোতে করোনা চিকিৎসায় পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে অক্সিজেন ব্যাংক স্থাপন করা হয়েছে।

যে সব জেলায় সংক্রমণ বেশি, আক্রান্ত ও রোগীর সংখ্যা বেশি সেই সব অঞ্চলকে প্রাধান্য দিয়ে স্থানীয় ভাবে অক্সিজেন ব্যাংক স্থাপন করা হবে।

Reneta

অতিরিক্ত অক্সিজেনের প্রয়োজনে এই ব্যাংক থেকে হাসপাতালগুলো অক্সিজেন ব্যবহার করতে পারবে। সেই সঙ্গে সবার জন্য বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার রিফিল করে দেয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

এর আগেও অক্সিজেনের ঘাটতি মোকাবেলায় নিজ কারখানার বাণিজ্যিক উৎপাদন বন্ধ রেখে করোনা চিকিৎসায় অক্সিজেনের প্রয়োজনে মেটাতে সরকারের পাশে আবুল খায়ের গ্রুপ।

২০ টি হাসপাতালে বিনামূল্যে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা স্থাপনসহ জরুরী প্রয়োজনে অক্সিজেন পৌছে দিতে হটলাইন সেবাও চালু করে প্রতিষ্ঠানটি।

টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, যশোর মেডিকেল কলেজ হাসপাতাল, বরগুনা হাসপাতাল, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, ঝিনাইদহ হাসপাতাল, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল. সুনামগঞ্জ হাসপাতাল, কিশোরগঞ্জ হাসপাতাল, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতাল, চাঁদপুর হাসপাতাল, কক্সবাজার হাসপাতাল, নওগাঁ হাসপাতাল, নীলফামারী হাসপাতাল এবং ঢাকায় হাতিরঝিল অক্সিজেন ব্যাংক প্রজেক্টে অক্সিজেন ব্যাংক স্থাপন করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্সিজেন ব্যাংকআবুল খায়ের গ্রুপকরোনাকরোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২০০ ওয়ানডের মাইলফলকের সামনে মাহমুদউল্লাহ

পরবর্তী

চাটমোহরে ২৪১টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করেছে ডুসাক

পরবর্তী

চাটমোহরে ২৪১টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করেছে ডুসাক

কোরবানির মাংস অসচ্ছলদের মাঝে বিতরণের আহ্বান শাকিবের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইসরায়েলিদের হামলায় পশ্চিম তীরে বাড়ছে ফিলিস্তিনি বাস্তুচ্যুতি: এইচআরডব্লিউ

আগস্ট ২০, ২০২৬

সামরিক যুদ্ধে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে: ইরান

আগস্ট ২০, ২০২৬

এএফসি চ্যালেঞ্জ লিগে কঠিন চ্যালেঞ্জের গ্রুপেই পড়ল ফর্টিস

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্যানসার ফিরে আসা ঠেকাতে নতুন ভ্যাকসিন, শেষ ধাপের পরীক্ষায় সাফল্য

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এসএসসি-সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হতে পারে ১০ সেপ্টেম্বর

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT