চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের বিভিন্ন প্রান্তে ৭১’র ভয়াবহতার স্মৃতিচিহ্ন

সামসুদ্দোহা পান্নাসামসুদ্দোহা পান্না
৭:৩৯ পূর্বাহ্ণ ১৯, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

পাকিস্তানী হানাদার বাহিনীর মাইন, গ্রেনেড কিংবা বিমান হামলায় দেশের অবকাঠামো খাতে যে ক্ষতি হয়েছিল তা আজও রয়ে গেছে দেশের বিভিন্ন প্রান্তে। ৭১ এর ভয়াবহতার স্মৃতিচিহ্ন নিয়ে মুখ থুবড়ে আছে অনেক ব্রিজ, কালভার্ট আর রেলসেতু।

পঞ্চগড় থেকে মুক্তিযোদ্ধারা ঠাকুরগাঁওয়ে আসছে এই খবর শুনে তাদের প্রতিহত করতে ভুল্লি নদীর উপরের এ ব্রীজটি ধ্বংস করে দিয়েছিলো পাকিস্তানী হানাদাররা।

আর দিনাজপুরের পুনর্ভবা নদীর উপর এই রেলসেতুটি যুদ্ধের স্মৃতিচিহ্ন নিয়ে দাঁড়িয়ে আছে আজও। জর্জবাহিনীর নেতৃত্বে দিনাজপুরের সবচেয়ে বড় যুদ্ধ হয়েছিল এখানে। রাজশাহীতে মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বড় প্রতিরোধ যুদ্ধ হয়েছিলো পুঠিয়ার বিড়ালদহের এই ব্রিজের দুই পাশে।

মরণপণ সেই লড়াইয়ে যারা অংশ নিয়েছিলো তাদের অনেকের পরিবারের সদস্যদের গুলি করে হত্যা করে পাকিস্তানী বাহিনী। বাড়ির দেয়ালে আজও স্পষ্ট সেই গুলির দাগ।

নীলফামারীরর সৈয়দপুরে মুক্তিযোদ্ধা এবং সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করে ফেলে দেয়া হতো নদীর পাশে এই কুপে। রংপুরের আলমনগরে স্বাধীনতার দাবিতে মুক্তিকামী মানুষের মিছিলে গুলি চালানো হয়। গুলির সেই চিহ্ন নিয়ে একনও দাঁড়িয়ে আছে এই বাড়িটি।

স্বাধীনতার ২১ দিন পর ৬ নম্বর সেক্টরের বিভিন্ন এলাকায় পড়ে থাকা মাইন সংগ্রহ করে জমা রাখলে একসঙ্গে ২ হাজার মাইন বিস্ফোরিত হয়। বিস্ফোরণে নিহত হয় ৬শ’রও বেশি মুক্তিযোদ্ধা। সেই হৃদয় বিদারক ঘটনার স্মৃতিচিহ্ন রয়ে গেছে আজও।

Reneta

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

https://youtu.be/1fUkmXGYR0k

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুক্তিযুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল জার্সিতে শেষ ম্যাচ কিনা, জানালেন রোনালদো

জুলাই ৭, ২০২৬

ইউরো শিরোপা জয় বিশ্বকাপের সমতুল্য: রোনালদো

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কৃষক অপহরণের অভিযোগে এনসিপি নেতা আটক, থানার সামনে বিক্ষোভ

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও সংসদে বসছে বাজেট অধিবেশন

জুলাই ৭, ২০২৬

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT