চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের বাইরে প্রথম পুরস্কার পাচ্ছেন চঞ্চল চৌধুরী

সৈয়দ নূর-ই- আলম সৈয়দ নূর-ই- আলম
১:৪১ অপরাহ্ণ ২৮, মে ২০১৭
বিনোদন
A A
চঞ্চল চৌধুরী

চঞ্চল চৌধুরী

কলকাতায় ১৬তম টেলি সিনে অ্যাওয়ার্ডে বাংলাদেশ থেকে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন চঞ্চল চৌধুরী। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দেশের বাইরে কোনো পুরস্কার পাচ্ছেন তিনি। ২০১৬ সালে চলচ্চিত্র ও টেলিভিশনে অনবদ্য অভিনয়ের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হচ্ছে।

চঞ্চল চৌধুরী বলেন, ‘১২ দিন আগে টেলি সিনে কর্তৃপক্ষের কাছ থেকে মেইল পেয়েছি। সেখান থেকেই জানতে পারি আমি সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছি। ২০১৬ সালে আমি যে কাজগুলো করেছি, সেগুলোর জন্যই আমাকে পুরস্কৃত করা হচ্ছে। তার মধ্যে অন্যতম ছিল অমিতাভ রেজার “আয়নাবাজি”। দুঃখের ব্যাপার হলো, ঈদের নাটকের শুটিংয়ে ব্যস্ততার কারণে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে পারছি না।’

চতিনি আরও বলেন, ‘যে কোনো পুরস্কার পাপ্তি ভালো লাগে। তবে প্রথম দেশের বাইরের কোনো আয়োজনে পুরস্কার পেতে যাচ্ছি। এই অনুভুতি একটু অন্যরকম। দেশের সীমানা পেড়িয়ে অন্য দেশ থেকে কাজের স্বীকৃতি পাচ্ছি। ভালোই লাগছে।’

‘আয়নাবাজি’ ছবির পোস্টার

এই আসরে বাংলাদেশ থেকে আজীবন সম্মাননা পাচ্ছেন নায়করাজ রাজ্জাক। চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পাচ্ছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। আগামী ৪ জুন কলকাতায় এই পুরস্কার দেওয়া হবে। দুই বাংলার চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য নায়করাজ রাজ্জাককে আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে। তার সঙ্গে কলকাতার প্রখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিককেও আজীবন সম্মাননায় ভূষিত করা হচ্ছে। যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’ ছবিতে অভিনয়ের জন্য শাকিব খান পাচ্ছেন সেরা নায়কের পুরস্কার। দুই বাংলার চলচ্চিত্রে জনপ্রিয়তার জন্য নুসরাত ফারিয়াও পুরস্কার পাচ্ছেন। সংগীতে বাংলাদেশ থেকে আইয়ুব বাচ্চু, হাবিব ওয়াহিদ ও কনাকে পুরস্কার দেওয়া হবে।

জানা গেছে, অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ৩ জুন নায়করাজ রাজ্জাক কলকাতায় যাবেন। আইয়ুব বাচ্চু ২ জুন কলকাতা পৌঁছুবেন। এ ছাড়া বাংলাদেশি টিমের অন্য সদস্য হাবিব ওয়াহিদ ও নুসরাত ফারিয়া অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ছবি: সংগৃহীত

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চঞ্চল চৌধুরী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এসেছে সুজানা’স ক্লোজেট

পরবর্তী

হাওয়া ভবন এখন আর দেশ চালায় না: ওবায়দুল কাদের

পরবর্তী

হাওয়া ভবন এখন আর দেশ চালায় না: ওবায়দুল কাদের

‘১২০ বিটস পার মিনিট’ ছবির দৃশ্য

‘১২০ বিটস পার মিনিট’ জিতেছে ফিপরেস্কি পুরস্কার

সর্বশেষ

ছবি: বিবিসি

ভারতের সংসদের দিকে লংমার্চ করতে যাচ্ছে সিজেপি

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT