চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেশের বাইরে গিয়ে আমরাতো ওয়ার্ক পারমিট নেই না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ণ ১১, জুলাই ২০১৮
বিনোদন
A A

অনন্য মামুন পরিচালিত ‘ফোন এক্স’ নামের একটি ওয়েব সিরিজের শুটিং চলছি ঢাকার উত্তরায়। কয়েকদিন শুটিংয়ের পর এর বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিন জন ভারতীয় শিল্পী টুরিস্ট ভিসায় এসে কাজ করছেন। তারা ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছেন না! সে কারণে বাংলাদেশের টিভি নাটকে পরিচালকদের সংগঠন ডিরেক্টর ডিল্ডের সাধারণ সম্পাদক এস এ হল অলিক বিষয়টি খোঁজ খবর নিয়েছেন।

খবর রটে, ওয়ার্ক পারমিট নিয়ে কাজ না করায় সব শুটিং বন্ধ করে দেয়া হয়। কিন্তু ভিন্ন কথা বললেন পরিচালক অনন্য মামুন। তার দাবী, শুটিং বন্ধ হয়নি। ভারতীয় যে তিন শিল্পীর শুটিংয়ের কথা বলা হচ্ছে তারা শুটিং করেনি। বেড়াতে এসেছিলেন। একই কথা বললেন, ‘ফোন এক্স’-এর অভিনয় শিল্পী ইমতু রাতিশ।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, গতকাল আমার শুটিং থাকা সত্বেও অন্য শিল্পীদের সিকোয়েন্স বেশি থাকায় আমার কাজ ক্যানসেল হয়। কিন্তু শুটিং বন্ধ হয়নি। তিনজন অতিথি ছিলেন। তারা শুটিং করেননি। মধ্যরাত অবধি উত্তরার একটি শুটিং বাড়িতে বাংলাদেশের শিল্পীরা শুটিং করেছেন।

ইমতু রাতিশ আরও বলেন, নিয়ম মেনে সবকিছু হোক। তবে এর জন্য যেন শুটিং বন্ধ না হয়। এতে কাজের পরিবেশ নষ্ট হয়। বিদেশের শিল্পীরা আমাদের দেশে কাজ করতে আসলে ওয়ার্ক পারমিটের জন্য তাগিদ দেয়া হয়। ভালো কথা! কই, আমরা যখন শুটিং করতে দেশের বাইরে যাই, তখন তো ওয়ার্ক পারমিট নেই না। আমরা টুরিস্ট ভিসায় গিয়ে শুটিং করে আসি।

গেল রোজার মাসেও কলকাতাতে এই ‘ফোন এক্সয়’-এর শুটিং করেছি ১০ দিন। তখনও ওয়ার্ক পারমিট নেইনি। শুধু তাই নয়, মালয়েশিয়ায় গিয়েছি ৩৪ বার। এরমধ্যে ১৫ থেকে ২০ বার শুটিং করতে গিয়েছি। প্রতিবারই টুরিস্ট ভিসায় গিয়ে কাজ করেছি। এছাড়া ভারত, সিঙ্গাপুর, দুবাইছাড়াও অনেক দেশে টুরিস্ট ভিসায় গিয়ে শুটিং করেছি। ওয়ার্ক পারমিট লাগেনি।

আমার সাথে যারাই গিয়েছিল তাদের সবারই টুরিস্ট ভিসা ছিল। ওয়ার্ক পারমিট ছিল না। সিনেমায় কাজের ক্ষেত্রে শুটিংয়ের অভিজ্ঞতা আমার নেই। দীর্ঘদিন নাটকে কাজের অভিজ্ঞা থেকে বলছি, আমি ছাড়াও আমাদের বেশিরভাগ শিল্পী অনুমতি না নিয়ে বিদেশে শুটিং করেন। তখন বাইরের দেশ থেকে তো কোনো বাঁধা আসেনা। তাহলে বাইরের শিল্পীরা আমাদের দেশে এলে এতো সমস্যা কেন? এরপর আমরা কি দেশের বাইরে গিয়ে কাজ করতে পারবো?

Reneta

‘ফোন এক্স’ ওয়েব সিরিজে ইমতু ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়িকা জলি, জন, লামিয়া, হারুনুর রশীদ, পুনম। এছাড়া ভারতীয় শিল্পীদের মধ্যে রয়েছে মধুমিতা, শ্রাবন্তীসহ আরো একজন। জানা যায়, কলাকাতার পর বাংলাদেশের শুটিং শেষে বালিতে শুটিং হবে। এরপর এটি তিন ভাষায় কয়েকটি দেশের মুক্তি পাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্য মামুনইমতু রাতিশজনজলিপুনমফোন এক্সলামিয়াহারুনুর রশীদ
শেয়ারTweetPin

সর্বশেষ

এখনও লড়াইয়ের জন্য প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়

জুলাই ১৬, ২০২৬

পিকফোর্ডের পানির বোতলে পেনাল্টি পরিকল্পনা, ফাঁস করে দিলো আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘন্টায় হামে আরও ৮ জনের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মা-বাবার তালাক বিরোধে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদির কাছে ১৯৬ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT