চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের বন্যা পরিস্থিতির অবনতিতে মানুষের দুর্ভোগ

রাজীব আহমেদরাজীব আহমেদ
৩:২১ পূর্বাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও তিস্তার পানি বাড়তে থাকায় দুর্ভোগে পড়েছে লক্ষাধিক পরিবার। গাইবান্ধাসহ বন্যাকবলিত জেলাগুলোতে পরিস্থিতিরও অবনতি হয়েছে। একই দশা সিরাজগঞ্জ ও ফেনীর।

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও তিস্তাসহ সব নদ-নদীর পানি বাড়ছে। সেতু পয়েন্টে ধরলা নদীর পানি বইছে ৪৫ সেন্টিমিটার উপর দিয়ে। জেলার ৯ উপজেলার ৫ শ’র বেশি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি ১ লাখ ২৫ হাজার পরিবারের প্রায় ৫ লাখ মানুষ। গাইবান্ধায় বন্যাকবলিত এলাকায় নতুন করে পানি বাড়ায় পরিস্থিতির আরো অবনতি হয়েছে।

জেলার বন্যাকবলিত ৪টি উপজেলার ২১টি ইউনিয়নের কমপক্ষে ৬৫ হাজার মানুষ পানি বন্দি হয়ে মানবেতন জীবন যাপন করছে। এলাকাবাসীরা বলছে অনেক এলাকায় এখনও ত্রাণ পৌঁছেনি। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি আবারো বাড়তে শুরু করেছে। দ্বিতীয় দফায় পানি বাড়তে শুরু করায় সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির আবারো অবনতি হচ্ছে। জেলার ৫ টি উপজেলা কাজিপুর, সদর, বেলকুচি, শাহজাদপুর এবং চৌহালীর বেশ কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে।

দুভোর্গের শিকার হওয়া এলাকাবাসীরা জানান, এখনো পানিবন্দী জেলার ২৬টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ।

ফেনীতে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধের ১৮টি অংশে পানি ঢুকে তৃতীয় দফায় ফুলগাজী ও পরশুরাম উপজেলার ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। এখানে পানিবন্দী কমপক্ষে ৫০ হাজার মানুষ। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এসব এলাকায়। ভেসে গেছে মাছের ঘের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬

প্রবীণ কৃষক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম মারা গেছেন

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT