চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের প্রয়োজনেও শান্তিরক্ষীদের প্রস্তুত থাকার আহবান

নীলাদ্রি শেখরনীলাদ্রি শেখর
২:৩৩ পূর্বাহ্ণ ৩১, মে ২০১৫
বাংলাদেশ
A A

বিশ্বব্যাপী শান্তিরক্ষায় শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও আন্তরিকতা বজায় রেখে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী শান্তিরক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরেও যে কোনো প্রয়োজনে সহায়তার জন্য প্রস্তুত থাকতে শান্তিরক্ষীদের আহ্বান জানান।

দিবসের অনুষ্ঠানে গত বছর শান্তি মিশনে যারা শহীদ কিংবা আহত হয়েছেন তাদের ও তাদের পরিবারের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী।

শান্তিরক্ষায় বাংলাদেশের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, জীবনের ঝুঁকি নিয়েও দক্ষতার মাধ্যমে যুদ্ধ বিধ্বস্ত দেশে শান্তি ফিরিয়ে আনতে যারা কাজ করছেন, তাদের সেই পেশাদারিত্ব বজায় রাখতেই হবে।

তিনি বলেন, শান্তিরক্ষীরা জাতিসংঘের শান্তি রক্ষার পাশাপাশি দেশের দুর্যোগে ও জাতি গঠনে ভূমিকা রাখছেন। দেশের প্রয়োজনেও শান্তিরক্ষীরা সহায়তা করতে প্রস্তুত আছে।

শেখ হাসিনা জানান, বর্তমানে ১০টি শান্তিরক্ষা মিশনে অংশ নিচ্ছে বাংলাদেশ। জাতিসংঘ সদর দপ্তর ও মিশনের উচ্চতর পদে বাংলাদেশের সেনাদের নিয়োগের বিষয়ে প্রস্তাব এসেছে।

একে কূটনৈতিক সাফল্য হিসেবে উল্লেখ করেন তিনি বলেন, শান্তিরক্ষীদের সাহস, বীরত্ব ও পেশাদারীত্বের জন্য শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ প্রথম সারির দেশ হতে পেরেছে।

Reneta

পরে ভিডিও কনফারেন্সে মালি এবং কঙ্গোতে কর্মরত শান্তিরক্ষীবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শান্তি রক্ষা মিশনে অংশ নেয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষে। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় যে ক’টি দেশ কাজ করছে তাদের মধ্যে বাংলাদেশ থেকে পাঠানো শান্তিরক্ষীর সংখ্যা ৯ হাজারের বেশি, দিনে দিনে আরো বাড়ছে সংখ্যা। আর বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করেছেন ১২৪ জন বাংলাদেশি।

গত ২৯ মে ছিলো আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস। এ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করা হয় রোববার।

এর আগে ভোর সাড়ে ৬টায় তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা পর্যন্ত ‘পিস কিপার্স রান’ এর মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পিস কিপার্স রানের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। এতে সশস্ত্রবাহিনী ও জাতিসংঘ কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থীরা অংশ নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীশান্তিরক্ষীশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণে জন্ম নেয়া শিশুর দায়িত্ব জেলা প্রশাসনের: ধর্ষককে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT