দেশের প্রথম মেট্রোরেলের ট্রায়াল রান শুরু হয়েছে। রোববার বেলা ১১টা ৫৩ মিনিটে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর উদ্বোধন করেন।
উত্তরা থেকে পল্লবী পর্যন্ত সর্বোচ্চ ২৫ কিলোমিটার গতিবেগে চারটি স্টেশনে এই ট্রায়াল রান হবে।
ওবায়দুল কাদের জানিয়েছেন: আগামী বছরের ডিসেম্বরে এই ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই বছর পদ্মা সেতু ও কর্ণফুলী টানেলের উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী।







