চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের পরিস্থিতিতে পিডিআইয়ের উদ্বেগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩১ অপরাহ্ন ১৬, মে ২০১৬
আন্তর্জাতিক
A A

বাংলাদেশে অব্যাহত হত্যা-সন্ত্রাস-খুন-ধর্ষণ-জঙ্গীবাদ-সাম্প্রদায়িকতা, বিচারহীনতার সংস্কৃতি, মুক্তচিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের পায়তারা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ (পিডিআই)।

প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক আজিজুল মালিক ও বিদ্যুৎ রঞ্জন দে, এবং সমন্বয়ক ড. মঞ্জুরে খোদার পক্ষ থেকে বলা হয়, দেশে ইসলামের নামে জঙ্গী সন্ত্রাসীরা ঘরে-বাইরে নাস্তিক-ব্লগার-লেখক-প্রকাশকদের মধ্যযুগীয় কায়দায় একের পর এক কুপিয়ে হত্যা করছে। সভ্যতা, গণতন্ত্র, আধুনিকতা ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী এসব জঙ্গি গোষ্ঠী ও সংগঠন বিভিন্ন নামে দেশে অরাজকতা সৃষ্টি করতে তৎপর।

এদের কঠিন হাতে দমন করতে সরকারের প্রতি অনুরোধ জানান ওই নেতারা।

বিবৃতিতে সংগঠনটির নেতারা বলেন, দেশব্যাপী শিশু-নারী হত্যা ধর্ষণ বৃদ্ধি, ঘুষ-দুর্নীতি, লুটপাট, অনিয়ম, হিন্দুসম্পত্তি দখল, দেশত্যাগে বাধ্য করা, সংখ্যালঘুদের ওপর ও উপাসনালয়ে হামলা, নির্বাচনে অনিয়ম, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের কণ্ঠরোধ প্রভৃতি বিষয়ে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ণ করছে। এতে প্রবাসীরাও তাদের স্বজন ও দেশকে নিয়ে উদ্বিগ্ন বলে জানান তারা।

এছাড়া যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ায় বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানায় পিডিআই। একই রকমভাবে জঙ্গি-মৌলবাদ ও হত্যা, সন্ত্রাস-দুর্নীতি দমনেও প্রধানমন্ত্রী কঠোর ভূমিকা পালন করবেন বলে বিবৃতিতে আশা প্রকাশ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুপিয়ে হত্যাব্লগার হত্যাশিক্ষক হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বৈশাখের ছুটিতেও রাজধানীর বিভিন্ন পাম্পে দীর্ঘ লাইন

এপ্রিল ১৪, ২০২৬

‘কৃষক কার্ড’ কার্যক্রমের যাত্রা শুরু, কৃষক পাবে যেসব সুবিধা

এপ্রিল ১৪, ২০২৬

কৃষক ভালো থাকলে সারাদেশের মানুষ ভালো থাকবে: প্রধানমন্ত্রী

এপ্রিল ১৪, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগের আশা বাঁচাতে লিভারপুলের ‘বিশেষ’ কিছু দরকার

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান পরবর্তী বৈঠক হতে পারে বৃহস্পতিবার

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT