তথ্যপ্রযুক্তি

দেশের তরুণদের তৈরি দু’টি মোবাইল গেম বাজারে ছেড়েছে গ্রামীণফোন

দেশের তরুণদের তৈরি দু’টি মোবাইল গেম বাজারে ছেড়েছে গ্রামীণফোন

‘ব্যাটেল রেজ’ ও ‘স্কেচ জার্নি’ নামের দেশের তরুণদের তৈরি দু’টি মোবাইল গেম চালু করেছে গ্রামীণফোন। নতুন মোবাইল গেম দুটি এখন গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে।

আজ বুধবার গ্রামীণফোনের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই গেম দু’টির উন্মোচন করা হয়।

গ্রামীণফোন জানায়, প্রবৃদ্ধিশীল ইকোসিস্টেম গেম নির্মাতাদের নিজস্ব উদ্ভাবনী গেমিং প্ল্যাটফর্ম তৈরিতেই উদ্বুদ্ধ করে না বরং বিশ্ব মঞ্চে গেম তৈরির প্রতিযোগিতায় অংশ নিতে তাদের সক্ষম করে তোলে।

গ্রামীণফোনের ডেপুটি সিইও ও চিফ মার্কেটিং অফিসার ইয়াসির আজমান বলেন: স্থানীয় ডেভেলপারদের অভিনব ও প্রাণবন্ত গেম তৈরি অবিশ্বাস্য কোনো বিষয় না।  বাংলাদেশে রয়েছে সুপ্ত প্রতিভা আর তা বিশ্বের সামনে তুলে ধরার অপেক্ষায় আছে।  নতুন দু’টি গেম উন্মোচন সুপ্ত প্রতিভার এক ঝলক মাত্র, সামনে রয়েছে অপার সম্ভাবনা এবং এসব মেধাবীদের সহায়তা করার ক্ষেত্রে গ্রামীণফোন দৃঢ়-প্রতিজ্ঞ।

‘ব্যাটেল রেজ’ সবার মাঝে গেমিং অভিজ্ঞতা ছড়িয়ে দিতে চায়। গেমাররা দলবদ্ধভাবে শুটিং গেমটি খেলতে পারবেন, এমনকি এলএএন (ল্যান) অথবা অনলাইন মাল্টিপ্লেয়ার অপশন ব্যবহার করে নিজ দলের মধ্যে কিংবা অপরিচিত অন্য কোনো গেমারকে চ্যালেঞ্জ দেয়ার সুযোগ রয়েছে গেমটিতে। আকর্ষনীয় চরিত্র, আধুনিক অস্ত্র, মাল্টিপল ম্যাপ, ফেসবুক কানেক্টিভিটি, ল্যান কানেক্টিভিটি এবং অন্যান্য আরো অনেক ফিচার রয়েছে ‘ব্যাটেল রেজ’ গেমটিতে।

অবিরতভাবে স্কেচ করার মাধ্যমে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোই ‘স্কেচ জার্নি’ গেমটির মূল প্রতিপাদ্য।  গেমটি অনেক সহজে এবং অনলাইনে অন্যান্য গেমার বন্ধুদের বিপরীতেও খেলা যায়।

বিষয়:মোবাইল গেম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…