চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৩ পূর্বাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গাইবান্ধায় বন্যার পর নদী ভাঙ্গনে দুর্ভোগে পড়েছে মানুষ। নদীগর্ভে বিলীন হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিস্তীর্ণ এলাকা।

কুড়িগ্রামে নদ-নদীর পানি বাড়তে থাকায় নতুন করে বন্যা দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে নদী তীরবর্তী এলাকার কয়েকশ’ গ্রাম, চর ও দ্বীপচর। পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ৫০ হাজার মানুষ।

শরীয়তপুরে সুরেশ্বর পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে নদী তীরবর্তী নিন্মাঞ্চলের ফসলী জমি। পানিবন্দি হয়ে পড়েছেন নড়িয়া ও জাজিরা উপজেলার পাঁচ হাজারেরও বেশী মানুষ। বন্যার পানি ঢুকে পড়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে।

সিরাজগঞ্জ যমুনার পানি আবারো বাড়ছে। নতুন করে প্লাবিত হয়েছে  কাজিপুর উপজেলার ৯ টি ইউনিয়নের নিন্মাঞ্চল ও চরাঞ্চল। এখনো ঘরে ফিরতে পারেনি এসব এলাকার বানভাসি মানুষ।

বন্যার পানি কমায় প্রবল স্রোতে গাইবান্ধার তিস্তা, ব্রহ্মপুত্র ও করতোয়া নদীর উভয় তীরে ভয়াবহ ভাঙ্গন শুরু হয়েছে। সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও গোবিন্দগঞ্জ উপজেলায় নদীর বিভিন্ন পয়েন্টে ভাঙ্গন ব্যাপক আকার ধারণ করায় প্রায় ২০ টি ইউনিয়নের বহু এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

হরিপুর ইউনিয়নের হাজিরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সাঘাটার হলদিয়াই গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গন আতঙ্কে রয়েছে ছয়ঘরিয়া মধ্যমিক বিদ্যালয়, ,হাইস্কুল,মাদ্রাসা ও ফুলছড়ি কলেজ. মাদ্রাসাসহ ২০টি শিক্ষা প্রতিষ্ঠান।

Reneta

আশপাশে আরো ২শ’ গ্রাম নদী ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এলাকা পরিদর্শন করলেও ভাঙ্গন রোধে এখনও কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT