চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের উন্নয়নে বেসরকারি বিনিয়োগ খাত কতোটা গুরুত্বপূর্ণ?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৯ অপরাহ্ন ১৭, জানুয়ারি ২০১৮
অর্থনীতি
A A

সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে পৌঁছাতে বিদেশি বিনিয়োগের পাশাপাশি বেসরকারি খাতকে অগ্রাধিকার দিতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এ খাতকে গুরুত্ব দেয়ার বিকল্প নেই উল্লেখ করে এই খাতে বিনিয়োগে যেসব বাধা রয়েছে তা দূর করে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হবে।

বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে ‘ক্রিয়েটিং আনএবলিং এনভাইরনমেন্ট ফর এফডিআই অ্যান্ড প্রাইভেট সেক্টর অ্যাঙ্গেজমেন্ট’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। অর্থনীতি সম্পর্ক বিভাগ (ইআরডি) ‘বাংলাদেশ উন্নয়ন ফোরাম’ নামের এই সম্মেলনের আয়োজন করে।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের (আইএফসি) সিনিয়র অর্থনীতিবিদ ও প্রোগ্রাম ম্যানেজার ড. মাশরুর রিয়াজ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম, পররাষ্ট্র সচিব শহিদুল হক, বিআইজিডির পরিচালক ও অর্থনীতি বিভাগের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ তারেক ও এমসিসিআইর সভাপতি নিহাদ কবির প্রমুখ।

আলোচনায় মাশরুর রিয়াজ বলেন: উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত হতে দেশে প্রতি বছর ২০ লাখ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বিদেশি বিনিয়োগের পাশাপাশি বাড়াতে হবে বেসরকারি খাতের বিনিয়োগ। একইসঙ্গে রপ্তানি বৃদ্ধি, নতুন বাজার সৃষ্টি, পণ্যের বৈচিত্র্যকরণ ও পণ্যের মানে উন্নতি করা জরুরি।

চাকরি ক্ষেত্র তৈরি, দেশি বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধি-এ তিনটি খাত প্রবৃদ্ধি বাড়াতে সহায়তা করে। আর সেজন্য খাত তিনটিতে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানান ফজলে কবির।

মোহাম্মদ তারেক বলেন: বেসরকারি খাতের উন্নয়ন না হলে বিদেশি বিনিয়োগ আসবে না। তাই সঠিক নীতিমালা ও বিনিয়োগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহকে আরো উদ্যোগী হওয়া দরকার।

Reneta

নিহাদ কবির বলেন: বলা হয়ে থাকে বিদেশি বিনিয়োগকারীদের যা যা সুবিধা প্রয়োজন তার সবই আছে। কিন্তু এটা কেতাবে আছে, গোয়ালে নাই এর মতো। কারণ বিনিয়োগে যখন উদ্যোগ নেয়া হয় তখন বিভিন্ন বাধা তৈরি হয়। তাই খেয়াল রাখতে হবে বিদেশিরা একবার সমস্যায় পড়লে আর বিনিয়োগে আসবে না।

দেশের উন্নয়নে সরকারি-বেসরকারি খাতকে একত্রে এগিয়ে যেতে হবে। মাল্টিন্যাশনাল বিনিয়োগকারীদের আনতে হবে। এর বিকল্প নাই বলে মনে করেন এই ব্যবসায়ী নেতা।

আমিনুল ইসলাম বলেন: ব্যবসা সহজ করতে ওয়ান স্টপ সার্ভিস বাআএক জাগায় সব সেবা দেয়ার কার্যক্রম হাতে নেয়া হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে এই সেবা দৃশ্যমান হবে।

তিনি বলেন, দেশি কিংবা বিদেশি সব বিনিয়োগকে আমরা স্বাগত জানাবো। বিনিয়োগের সব সুবিধা দিতে বিডা কাজ করে যাচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: বিডাবেসরকারি বিনিয়োগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সংসদের উচ্চকক্ষ-নিম্নকক্ষ কী?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভালোবাসা দিবসে সরকারি ছুটি চান শফিক রেহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সংসদ সদস্যদের আবাসন প্রস্তুতি শুরু হলেও নীরব মিন্টু রোডের মন্ত্রীপাড়া

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT