চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের ইতিহাসে রংপুর সিটি নির্বাচন অন্যতম সেরা: ইডব্লিউজি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
নির্বাচনী কার্যক্রমে ভোটারদের সমর্থন ও অংশগ্রহণের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের ইতিহাসে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনগুলোর মধ্যে রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচন অন্যতম সেরা।

সম্প্রতি অনুষ্ঠিত রসিক নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইলেকশন ওয়ার্কিং গ্রুপের (ইডব্লিউজি) পরিচালক মো. আব্দুল আলীম বলেন, ‘২০১৩ সালের পর থেকে বরিশাল, খুলনা, রাজশাহী, সিলেট, ঢাকা এবং সর্বশেষ নারায়নগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন আমরা পর্যবেক্ষণ করেছি। সর্বশেষ কুমিল্লা সিটি নির্বাচনেও ছোট ছোট কয়েকটি দুর্ঘটনা আমরা রেকর্ড করেছি। কিন্তু এই নির্বাচনে একটি জাল ভোটের ঘটনা ঘটেনি, কেউ একটা জাল ভোট দেয়ার চেষ্টাও করেনি। স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচনগুলোর সাথে তুলনা করে দেখা গেছে এই নির্বাচনটি এ যাবৎকালের অন্যতম সেরা নির্বাচন। নির্বাচনী প্রক্রিয়ায় এই নির্বাচন অংশীজনদের আস্থা আরো বাড়িয়ে তুলতে সাহায্য করবে।’

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালযের উপাচার্য ও ইডব্লিউজি’র সদস্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, ইডব্লিউজি’র সদস্য মো. আব্দুল আউয়াল ও মো. হারুন-অর-রশীদ এ সময় উপস্থিত ছিলেন।

রসিক নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, ‘নির্বাচনের শুরু থেকে ফল প্রকাশ পর্যন্ত আমরা এলাকায় ছিলাম। স্থানীয় জনসাধারণ, গণমাধ্যমের প্রতিনিধিসহ যারা নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত ছিলেন তাদের অনেকের সাথে আমাদের মতবিনিময় হয়েছে। তাদের কাছ থেকে এ জাতীয় কোন অভিযোগ পাওয়া যায়নি, কিংবা কেউ শুনেছেন বলেও আমাদের জানাননি। সেজন্যে ইলেকশন ওয়াকিং গ্রুপ মনে করে, এ জাতীয় বক্তব্য হয়তো রাজনৈতিক বিবেচনায় প্রদান করা হয়েছে এবং তাদের এই অভিযোগের সাথে মাঠ পর্যায়ের কোন সম্পর্ক নেই।’

এ প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে মো. আব্দুল আউয়াল বলেন, ‘নির্বাচন সংক্রান্ত বিধি-বিধানগুলো রাজনৈতিক দলসহ সকলের উচিত শ্রদ্ধার সঙ্গে দেখা ও পালন করা এবং এগুলো তাদের রাজনৈতিক চরিত্রের মধ্যে সম্পৃক্ত করবেন বলে আমরা নাগরিক সমাজের প্রতিনিধিরা মনে করি।’

তিনি বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যেসব পূর্বশর্ত তার সবকটিই রংপুর সিটি নির্বাচনে তা বিদ্যমান ছিল। এগুলোকে চর্চায় আনতে হবে। নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং জনগণ তাদের দিক থেকে যে সদিচ্ছা দেখিয়েছেন, নির্বাচনে সকলের যেমন স্বতস্ফুর্ততা ছিল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী জাতীয় নির্বাচনেও এ ধরনের অবস্থা বিরাজমান থাকবে বলে আশা করা যায়।

Reneta

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, রংপুর সিটি নির্বাচনে একটি কেন্দ্রে অত্যন্ত সফলতার সাথে ইভিএম’র পরীক্ষামূলক ব্যবহার হয়েছে। এখানে সবচেয়ে লক্ষ্যণীয় বিষয় হচ্ছে ভোটগ্রহণের ১৩ মিনিটের মাথায় এই কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।

তিনি বলেন, ‘আমাদের নির্বাচনী ব্যবস্থায় ইভিএম ব্যবহার করলে স্বল্পতম সময়ে ফলাফল পাওয়া সম্ভব এবং এরমাধ্যমে সকল জল্পনা-কল্পনার অবসান হবে।’

ইডব্লিউজি’র পর্যবেক্ষণ তুলে ধরে আব্দুল আলীম বলেন, রসিক নির্বাচন সংহিংসতা ও নির্বাচনী অনিয়ম ছাড়াই উৎসবের আমেজে অনুষ্ঠিত হয়েছে। সামগ্রিকভাবে এ নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য। ভোটাররা ভয়-ভীতির উর্ধ্বে থেকে সুশৃংখলভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। ইডব্লিউজি’র পর্যবেক্ষণ মতে এই নির্বাচনে ভোট প্রদানের হার ৭০ শতাংশ।

তিনি বলেন, রংপুর সিটি কর্পোরেশনের ১৯৩টি ভোট কেন্দ্রের মধ্যে ইডব্লিউজি ১৫টি ওয়ার্ডের ২৬টি (১৩.৫ শতাংশ) ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করেছে। ভোট গ্রহণ শুরুর সময় ইডব্লিউজি’র পর্যবেক্ষকরা ৯৩ দশমিক ৬ শতাংশ ভোট কেন্দ্রে আওয়ামী লীগ মেয়র প্রার্থীর পোলিং এজেন্ট, ৯৫ দশমিক ১ শতাংশ ভোট কেন্দ্রে বিএনপি মেয়র প্রার্থীর পোলিং এজেন্ট এবং ৯২ দশমিক ৯ শতাংশ ভোট কেন্দ্রে জাতীয় পার্টির মেয়র প্রার্থীর পোলিং এজেন্টদের দেখতে পেয়েছেন।

এর আগে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা ১ লাখ ৬০ হাজার ৪শ’ ৮৯ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সরফুদ্দীন আহমেদ ঝন্টু পান ৬২ হাজার ৪শ’ ভোট। মেয়র পদে ভোটে তৃতীয় হয়েছেন বিএনপির প্রার্থী কাওসার জামান বাবলা। ধানের শীষ প্রতীকে তার ভোট ৩৫ হাজার ১৩৬।

প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ, বিরোধীদল জাতীয় পার্টি, বিএনপিসহ এ নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন ৭ জন। ২১১ জন সাধারণ কাউন্সিলর ও ৬৫ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় পার্টিরংপুর সিটি করপোরেশনরসিক নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফিলিপিন্সে মৌসুমি ঝড়ে নিহত শতাধিক

পরবর্তী

আধুনিক প্রযুক্তির ব্যবহারে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: অর্থমন্ত্রী

পরবর্তী
অর্থমন্ত্রী আধুনিক প্রযুক্তির ব্যবহারে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণের উপর আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আধুনিক প্রযুক্তির ব্যবহারে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: অর্থমন্ত্রী

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিসমাস-ঈদের ৯ মাস পর জন্মহার বেশি: গবেষণা ফল

সর্বশেষ

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT