চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশেই ডেঙ্গু শনাক্তের কিট উৎপাদন প্রক্রিয়া শুরু: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

ডেঙ্গু শনাক্তের জন্য আবশ্যকীয় ‘কিট’ বিগত দিনে আমদানি নির্ভর থাকলেও আগামীতে দেশেই এটি পাওয়া যাবে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন: কাঁচামাল আমদানি করে দেশেই কিট উৎপাদনের প্রক্রিয়া গত ৬ আগস্ট থেকে আমরা শুরু করেছি। এখান থেকে প্রতিদিন ৩৫ হাজার কিট পাওয়া সম্ভব হবে।

প্রধানমন্ত্রী বলেন: আগামী দিনে ডেঙ্গু নির্ণয়ে কিটের কোনো সঙ্কট হবে না। এছাড়া ডেঙ্গু পরীক্ষায় একটি নিদৃষ্ট অর্থ নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর বাইরে কেউ টাকা নিতে পারবে না। কেউ নিলে সঙ্গে সঙ্গে ওই হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নত্তোর পর্বে অংশ নেন শেখ হাসিনা।

এসময় প্রধানমন্ত্রী বলেন: ডেঙ্গু মশা আমাদের দেশের অনেকটা এলিট শ্রেণির মতো। তারা উচ্চবৃত্তের জায়গা বেশি পছন্দ করে। সেক্ষেত্রে আমি সকলকে বলবো আমাদের নিজ নিজ জায়গা যেন আমরা পরিস্কার রাখি। কোথাও পানি জমে না থাকে। প্রতিটি জায়গা যেন পরিচ্ছন্ন থাকে সেই বিষয়ে সচেতন হতে হবে। আমরা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিয়েছি।

মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনে অকার্যকর ঔষধ কেন? এমন আরে প্রশ্নের জবাবে তিনি বলেন: জনগণ যখন নির্বাচিত করে আমাকে সংসদে পাঠিয়েছে তখন থেকেই আমি চিন্তা করি মানুষকে কিভাবে ভালো রাখা যায়। আমি তো আর ঘুমিয়ে ঘুমিয়ে দেশ চালাই না। ১২টার সময়ও ঘুম থেকে উঠি না। ২৪ ঘণ্টার মধ্যে হয়তো ৫ ঘণ্টা আমার ঘুমের সময়। বাকি সময়টাতে আমি দেশের মানুষের জন্য কাজ করার চেষ্টা করি।

Reneta

প্রধানমন্ত্রী বলেন: ঔষধ কেনা হয়েছে, দেয়াও হয়েছে। মহামারি বললেও এর থেকে বেশি হয়েছে ফিলিপিন্সে। সেখানে এক সপ্তাহের মধ্যে সেখানে ৫০০ লোক মারা গেছে, তারা ইমারজেন্সিও দিয়েছিল। আমাদের এখানে পরিস্থিতি সেই পর্যায়ে যায়নি। তবে ঔষধে কাজ হলো না কেন, এটার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় সংসদডেঙ্গুপ্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

হজযাত্রীদের বিমান ভাড়া বাড়িয়ে যেভাবে শতশত কোটি টাকা চলে গেছে বিদেশে

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চীন-উজবেকিস্তান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সহযোগিতা সম্প্রসারণের বার্তা

জুলাই ২৪, ২০২৬

মার্কিন দূত সার্জিও গোরের ঢাকা সফর পাল্টে দিতে পারে যুক্তরাষ্ট্র-ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

স্পিকারের সংবাদ সম্মেলন বিকাল ৫টায়, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কথা বলার আভাস

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT