চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশীয় উন্নয়নে পাশে থাকবে এডিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৫ পূর্বাহ্ণ ১৪, নভেম্বর ২০১৫
অর্থনীতি
A A

বাংলাদেশের জ্বালানী, যোগাযোগ, তৃণমূলের উন্নয়ন, শিক্ষা, কৃষি এবং পয়ঃনিষ্কাশনে সহায়তার জন্য আগ্রহ প্রকাশ করেছে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)।

সফররত এডিবি’র ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই ঝাঙ আজ বিকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতকালে এই আগ্রহের কথা জানান।

বিবিআইএন অর্থনৈতিক সহযোগিতার আওতায় বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানের আন্তঃআঞ্চলিক পাওয়ার গ্রিডে সহায়তা করার কথা বলেছেন এডিবি’র ভাইস-প্রেসিডেন্ট। বিবিআইএন চুক্তির কথা উল্লেখ করে প্রতিবেশী দেশগুলোকে মংলা বন্দর ও নিকটবর্তী বিমানবন্দর ব্যবহারের অনুমতি দেওয়ার কথা প্রধানমন্ত্রী এসময় উল্লেখ করেন।

বাংলাদেশ ভূটান ও নেপালে উৎপন্ন জলবিদ্যুৎ ব্যবহার করতে পারে বলেও মতপ্রকাশ করেন শেখ হাসিনা। বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পে সহায়তার পাশাপাশি আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধিতে ট্রান্সশিপমেন্ট ও ট্রানজিটির অবকাঠামোর জন্য সহায়তার ইচ্ছাও প্রকাশ করেছেন ওয়েনচাই ঝাঙ।

প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের লক্ষ্যমাত্রা অর্জন করবে বলেও আশাপ্রকাশ করেছেন এডিবি’র ভাইস-প্রেসিডেন্ট।বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ডে সকল সময়ে সহায়তার জন্য এডিবি’র কথাও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

কৃষি জমি রক্ষায় গুচ্ছগ্রাম পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, তার সরকার ধনী-গরীবের বৈষম্য কমাতে কাজ করছে।বেসরকারি উদ্যোক্তদের বাংলাদেশের যে কোনো খাতে বিনিয়োগ করতে পারার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কথাও বলেন।

Reneta

সাক্ষাতকালে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, মূখ্য সচিব আবুল কালাম আজাদ , প্রেস সচিব ইহসানুল করিম এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

এক মণ দুধে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা আরমানের

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিআইজিসহ ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৩, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

জুলাই ২৩, ২০২৬
নরেন্দ্র মোদি তারেক রহমানকে পাঠানো চিঠির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ, নতুন কূটনৈতিক বার্তা দিল ভারত

জুলাই ২৩, ২০২৬

চাঁদা না দেওয়ায় ১ হাজার ২০০ কমলা গাছ কেটে ফেলার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT