চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশসেরা ওপেনারের তকমা নিয়েই তামিমের বিদায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২৩
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী বদলেছে অসংখ্যবার। দেশসেরা ওপেনারের তকমা নিয়ে অন্যপাশটা আগলে রেখেছেন দীর্ঘ ১৬ বছর। দেশের অন্যতম সেরা ব্যাটার নেতৃত্বের মুকুট মাথায় থাকা অবস্থায় অভিমানে আন্তর্জাতিক ক্রিকেটকে বলে দিলেন ‘গুড বাই’। ওয়ানডে বিশ্বকাপের ৩ মাস আগে অবসরে গেলেন অধিনায়ক।

মাশরাফী বিন মোর্ত্তজা, মাহমুদউল্লাহ রিয়াদের পর ঝরে পড়লেন তামিমও। পঞ্চপাণ্ডবের মধ্যে টিকে রইলেন কেবল সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

মাশরাফী শুধু নেতৃত্ব ছেড়েছিলেন। তার জায়গায় দায়িত্ব পাওয়া তামিম ছেড়ে দিলেন খেলাটাও। আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গন ছাড়ার ঘোষণা দিতে বেশ কষ্ট হচ্ছিল তামিমের। চোখের পানি লুকাতে পারেননি।

নিজের ফিটনেস নিয়ে কিছুটা পিছিয়ে থাকায় আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগের সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছিলেন পুরোপুরি ফিট না হলেও তিনি খেলবেন। এই বিষয়ে বিসিবির অন্দরমহলে অনেক জলই গড়িয়েছে। যার ছিটেফোঁটা হয়ত দেখা গেছে তামিমের চোখেও।

আবেগী তামিম অবসরের কথা জানানোর সময় কৃতজ্ঞতা জানাতে ভুলেননি, ‘ক্যারিয়ারের এই দীর্ঘ পথচলায় আমার সব সতীর্থ, সব কোচ, বিসিবির কর্মকর্তাগণ, আমার পরিবার ও যাঁরা আমার পাশে ছিলেন, নানাভাবে সহায়তা করেছেন, ভরসা রেখেছেন এবং আমার ভক্ত-সমর্থক, বাংলাদেশ ক্রিকেটের অনুসারী, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের সবার অবদান ও ভালোবাসায় আমি চেষ্টা করেছি সব সময় দেশের জন্য নিজের সবটুকু উজাড় করে দিতে।’

একটা সময় ছিল যখন ওপেনিংয়ে ভরসার কোনো নাম ছিল না। তামিমই দেখিয়েছিলেন আশার সূর্য। ক্যারিয়ারের শুরুতেই আগ্রাসী ব্যাটিংয়ে বোলারদের মাঝে ভয় ধরানোর কাজটা করতেন সাবলীলভাবে। ওয়ানডেতে ৮ হাজার, টেস্টে ৫ হাজার ছোঁয়া ব্যাটার দীর্ঘ ক্যারিয়ারে বাংলাদেশকে দিয়েছেন দারুণ দারুণ উপলক্ষ। যোগ্য সঙ্গী হিসেবে লিটন দাস নিজেকে প্রতিষ্ঠিত করলেও তামিমের বিকল্প এখনও তৈরি হয়নি। নিজের জায়গা ঠিক থাকার পরও অবসরের ভাবনাটি হয়ত বোর্ডের প্রতি চরম অভিমানেরই প্রতিফলন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবসরআন্তর্জাতিক ক্রিকেটতামিম ইকবাললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

থ্রেডস বনাম টুইটার নিয়ে মুখোমুখি মাস্ক-জুকারবার্গ

পরবর্তী

অবসরের ঘোষণা দিলেন তামিম ইকবাল খান

পরবর্তী

অবসরের ঘোষণা দিলেন তামিম ইকবাল খান

ঢাকায় এক মঞ্চে অর্ণব-অনুপম

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT