১৪৩৮ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
সন্ধ্যা ৭টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ এবং ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।








