চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশপ্রেম আমাকে দেশ ত্যাগ করতে দেয়নি: বুলবুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৭ অপরাহ্ণ ০৭, জুন ২০১৮
বিনোদন
A A

‘আমি ইচ্ছা করলেই দেশের বাইরে গিয়ে আমার হৃদরোগের চিকিৎসা করাতে পারতাম। মাননীয় প্রধানমন্ত্রী সেই সুযোগও আমাকে দিয়েছিলেন। কিন্তু আমার দেশপ্রেম আমাকে দেশ ত্যাগ করতে দেয়নি। আমি যেভাবে চেয়েছিলাম, সেভাবেই সবকিছু শুরু হয়েছিল। আমার বুকে ছিল জাতীয় পতাকা এবং পতাকার ওপর ছিল পবিত্র কোরআন।’

হৃদযন্ত্রে রিং বসানোর পর এভাবেই কথাগুলো নিজের ফেসবুকে লিখেছেন মুক্তিযোদ্ধা, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। বুধবার (৬ জুন) ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে কথাগুলো বলেন কিংবদন্তি এই সংগীত ব্যক্তিত্ব। বুলবুল জানান, তিনি এখন অনেক সুস্থ এবং স্বাচ্ছন্দ্যবোধ করছেন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে তিনি সর্বাত্মক সহযোগিতা পেয়েছেন উল্লেখ করে তার চিকিৎসার তত্ত্বাবধানে থাকা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।

তিনি আরো লেখেন, আমার এই হৃদরোগ চিকিৎসা ছিল অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ। তাই আমার আত্মীয়স্বজন, বন্ধু, সহকর্মী, শিল্পী, সাংবাদিক ও অনেক কাছের শুভাকাঙ্ক্ষীদেরও কিছু বলে যাইনি। আমি অন্তর থেকে সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম।

গত ২ জুন আহমেদ ইমতিয়াজ বুলবুলের হৃদযন্ত্রে দুটো রিং পরানো হয়। সফল এই অস্ত্রপচারের তত্ত্বাবধানে ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক আফজালুর রহমান। তার হৃদযন্ত্রে মোট আটটি ব্লক ধরা পড়ে। প্রথমে বাইপাস সার্জারি করার সিদ্ধান্ত নেয়া হলেও পরে সেটা পরিবর্তন করে রিং পরানোর সিদ্ধান্ত নেয়া হয়।

এমনকি বিদেশের উন্নত হাসপাতালে নিয়ে এই চিকিৎসা করানোর জন্য সব ধরনের সহযোগিতার কথা বলা হলেও রাজি হননি আহমেদ ইমতিয়াজ বুলবুল। দেশের চিকিৎসকদের ওপর বিশ্বাস রেখে তিনি দেশেই চিকিৎসা নিচ্ছেন। তার চিকিৎসার সমস্ত দায়ভার নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধানমন্ত্রীলিড বিনোদনসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পুলিশ সদস্যদের যে বার্তা দিলেন আইজিপি

এপ্রিল ২৫, ২০২৬

এসএসসির ‘প্রশ্নফাঁস’ সংবাদের বিষয়ে যা জানালো শিক্ষা বোর্ড

এপ্রিল ২৫, ২০২৬

ভুয়া বিজ্ঞাপনে ডিপফেক প্রযুক্তি: প্রতারক চক্র গ্রেপ্তার

এপ্রিল ২৫, ২০২৬

আন্তর্জাতিক মঞ্চে প্রিয়াম অর্চি: লন্ডনের দুই উৎসবে দুই ছবি

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অবস্থানের বিষয়ে ইরানের দাবি ও আপত্তি

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT