চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশত্যাগে নিষেধাজ্ঞা: আপিল বিভাগের সিদ্ধান্ত জানা যাবে পূর্ণাঙ্গ রায়ে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৫ পূর্বাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২১
- লিড নিউজ, আদালত
A A

সুনির্দিষ্ট বিধি বা আইন প্রণয়ন না করা পর্যন্ত দুর্নীতির অভিযোগে করা মামলার আসামি বা সন্দেহভাজন ব্যক্তির বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞার বিষয়ে আপিল বিভাগের সিদ্ধান্ত জানা যাবে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর।

এ বিষয়ে হাইকোর্টের রায় সংশোধন করে দুদকের আবেদন আজ পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান ও এ কে এম ফজলুল হক। রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী প্রবীর নিয়োগী, মুরাদ রেজা, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আরশাদুর রউফ ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস শুনানিতে ছিলেন। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

দেশত্যাগে নিষেধাজ্ঞা ও বিদেশ যেতে অনুমতিসংক্রান্ত হাইকোর্টের পৃথক তিনটি রায় ও দুটি আদেশের বিরুদ্ধে দুদকের করা পাঁচটি লিভ টু আপিলের শুনানি শেষে রায়ের জন্য আপিল বিভাগ ২৭ সেপ্টেম্বর দিন ধার্য করেন। সে অনুযায়ী আজ রায় ঘোষণা করেন দেশের সর্বোচ্চ আদালত। তবে ১৫ দিন পর পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে পর্যবেক্ষণসহ বিস্তারিত জানা যাবে বলে উল্লেখ করেন আপিল বিভাগ।

দেশত্যাগে বিরত রাখার বৈধতা নিয়ে নরসিংদীর মো. আতাউর রহমানের করা রিটের শুনানি নিয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রায় দেন। সে রায় অনুযায়ী যতক্ষণ পর্যন্ত সুনির্দিষ্ট আইন বা বিধি প্রণয়ন না হচ্ছে ততক্ষণে অনুসন্ধান ও তদন্ত পর্যায়ে কাউকে বিদেশ যেতে বিরত রাখতে হলে সংশ্লিষ্ট আদালত থেকে অনুমতি নিতে হবে।

অন্যদিকে পাসপোর্ট জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞার বৈধতা চ্যালেঞ্জ করে মো. আহসান হাবিব নামের এক ব্যক্তির করা রিটের শুনানি নিয়ে গত ১৪ মার্চ রায় দেন হাইকোর্টের অপর একটি দ্বৈত বেঞ্চ। ওই রায় অনুযায়ী অপরাধের অনুসন্ধান বা তদন্তকালে জরুরি পরিস্থিতিতে কোনো ব্যক্তিকে দেশত্যাগে বিরত রাখা ও পাসপোর্ট জব্দ করা হলে কমিশন বা তদন্তকারী কর্মকর্তাকে পরে অনুমোদনের জন্য সিনিয়র স্পেশাল জজ বা স্পেশাল জজ আদালতে আবেদন করতে হবে। দেশত্যাগে নিষেধাজ্ঞা ও পাসপোর্ট জব্দের সিদ্ধান্তের সম্ভাব্য ১৫ দিনের মধ্যে এই আবেদন করতে হবে। আর দুর্নীতি দমন কমিশন এমন আবেদন করলে সংক্ষুব্ধ ব্যক্তি বা পক্ষের ন্যায্য সুযোগ নিশ্চিতে স্পেশাল জজ ওই আবেদন যত দ্রুত সম্ভব (৬০ দিনের মধ্যে) নিষ্পত্তি করবেন।

Reneta

এছাড়া বিদেশ যেতে নিষেধাজ্ঞার বৈধতা নিয়ে বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাফসির আউয়ালের করা এক রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করে তিন মাসের জন্য তাকে বিদেশ যেতে অনুমতি দেন। হাইকোর্টের এই তিনটি রায় ও দুটি আদেশের বিরুদ্ধে দুদকের করা পাচটি লিভ টু আপিলের শুনানি শেষে রায় দিলেন দেশের সর্বোচ্চ আদালত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আপিল বিভাগদুদকদেশত্যাগসুপ্রিম কোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT