চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশজুড়ে ‘লিডার’-এর দাপট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৭ অপরাহ্ণ ২২, মার্চ ২০১৯
বিনোদন
A A

২০১৫ সালে ‘লিডার’ ছবির পোস্টার ও একটি গান রিলিজ দিয়ে হইচই ফেলে দেন নির্মাতা দিলশাদুল হক শিমুল। ২০১৬ সালে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও নানা জটিলতায় শেষ পর্যন্ত ছবিটি মুক্তি দিতে পারেননি নির্মাতা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০১৮ সালের নভেম্বরের শেষ সপ্তাহে মাত্র একটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘লিডার’। তবে এবার নতুন কলেবরে আরো বেশি সংখ্যক হলে মুক্তি পেল ছবিটি।

‘লিডার’-এর এমন দাপটে উচ্ছ্বসিত স্বয়ং নির্মাতা। জানালেন, নভেম্বরে মুক্তি দিলেও তখন জাতীয় নির্বাচন নিয়ে তোরজোড় ছিলো। বেশি প্রেক্ষাগৃহ পায়নি ছবিটি। তবে আজ ছবিটি দেশের ১৬টি গুরুত্বপূর্ণ প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘স্টুডিও সিক্সথ সেন্স’-এর প্রযোজনায় ‘লিডার’।

শুক্রবার ছবি মুক্তির পর শিমুল জানান, এখন পর্যন্ত বেশ কয়েকটি হলের রিপোর্ট পেয়েছে, সবাই ভালোই বলছেন। সকালের শোতে এমনিতেই দর্শক সমাগম কম ঘটে। কিন্তু হলের রিপোর্ট কেউ এখনো মন্দ বলেন নি।

Banglabid

‘লিডার’ ছবি নিয়ে নির্মাতা আরো বলেন, একটি রাজনৈতিক উত্তেজনাপূর্ণ চলচ্চিত্র ‘লিডার’। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক অনন্য কাহিনীনির্ভর চলচ্চিত্র এটি। যে ছবির গল্পটাই কেন্দ্রীয় চরিত্র। আশা করছি ছবিটি দর্শক বেশ ভালো ভাবেই গ্রহণ করবেন।

ছবিতে নেত্রীর ভূমিকায় দেখা যাবে চিত্রনায়িকা মৌসুমীকে। এছাড়াও ছবিতে অভিনয় করেছেন ফেরদৌস, ওমর সানি, নিঝুম রুবিনা, আহমেদ শরীফ, শহীদুল আলম সাচ্চু, সোহেল খান প্রমুখ।

‘মাটির ময়না’ খ্যাত নির্মাতা তারেক মাসুদকে নিয়ে ‘সুলতান’ নামের একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করে আলোচনায় আসেন দিলশাদুল হক শিমুল।

Reneta

যে প্রেক্ষাগৃহগুলোতে চলছে ‘লিডার’: স্টার সিনেপ্লেক্স-ঢাকা, যমুনা ব্লকবাস্টার সিনেমাস- ঢাকা, রাজমনি-ঢাকা, পূরবী- ঢাকা, আনন্দ-ঢাকা, মুক্তি-ঢাকা, গীত-ঢাকা, সেনা অডিটোরিয়াম/ সৈনিক ক্লাব-ঢাকা ক্যান্টনমেন্ট, বর্ষা-গাজীপুর, রানীমহল-ডেমরা, গুলশান-নারায়নগন্জ, রজনীগন্ধা-চালা, পূর্বাশা-শান্তাহার, রাজিয়া-নাগড়পুর, কেয়া-টাঙ্গাইল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহমেদ শরীফওমর সানিদিলশাদুল হক শিমুলনিঝুম রুবিনাফেরদৌসমৌসুমীলিড বিনোদনলিডারশহীদুল আলম সাচ্চুসোহেল খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চীনে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে বহু হতাহত

পরবর্তী

মুহূর্তেই পাল্টে গেলেন আমির!

পরবর্তী

মুহূর্তেই পাল্টে গেলেন আমির!

শিশুদের দলে টানছে জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসায়ীরা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনা হচ্ছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১ অক্টোবরের পর বাংলাদেশে প্রকাশিত বই ভারতে বিক্রি হবে না

আগস্ট ২০, ২০২৬

ডেঙ্গুর ঝুঁকিতে যে পাঁচ জেলা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রান্নার হলুদ কি সত্যিই ওষুধ? গবেষণায় মিলছে মিশ্র ফল

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT