চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশজুড়ে নতুন বইয়ের ম-ম গন্ধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ন ০১, জানুয়ারি ২০২০
- সেমি লিড, বাংলাদেশ, শিক্ষা
A A
দেশজুড়ে বই উৎসব

নতুন বছরের প্রথম দিনে বর্ণাঢ্য আয়োজনে সারাদেশে একযোগে চলছে বই উৎসব। বুধবার সকাল থেকেই দেশের বিভিন্ন জেলার স্কুলগুলোতে বই উৎসবের মাধ্যমে নতুন পাঠ্যবই তুলে দেয়া হচ্ছে শিক্ষার্থীদের হাতে।

চট্টগ্রাম
চট্টগ্রামে নতুন বই উৎসবে মেতে উঠেছে স্কুল শিক্ষার্থীরা। এবার চট্টগ্রাম জেলায় মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ২ কোটি ৩ লাখ নতুন বই তুলে দেয়া হয়েছে। এ উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের আয়োজন করা করে জেলা প্রশাসন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন।

এছাড়া নগরীর সদরঘাটস্থ প্রাইমারী ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) ভবনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসবে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল মান্নান।

খুলনা
বুধবার সকালে বেলুন ফেস্টুন উড়িয়ে শিশুদের হাতে নতুন বই দিয়ে উৎসবের উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে শুরু করেন নতুন বইয়ের উৎসব।দেশজুড়ে বই উৎসব

খুলনা জেলা স্কুল মাঠে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. হেলাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক খুলনা অঞ্চলের পরিচালক প্রেফেসর শেখ হারুনর রশীদ, পুলিশ সুপার এস এম সফিউল্লাহসহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা।

বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। সরকারের এ উদ্যোগ স্কুলের ছেলেমেয়ে ও আগামী প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তোলার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে বলে প্রত্যাশা তাদের।

Reneta

বরিশাল
বরিশাল জিলা স্কুলে মাধ্যমিক শিক্ষার্থীদের বই উৎসবের উদ্বোধন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীম। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৪৪ লাখের বেশি বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

এছাড়া নগরীর নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করে বই উৎসবের উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। জেলায় প্রাথমিক বিদ্যালয়ে এবার প্রায় ১৪ লাখ বই বিতরণ করা হয়। দেশজুড়ে বই উৎসব

কুষ্টিয়া
‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগানে কুষ্টিয়াতে স্কুলে স্কুলে বই উৎসব উদযাপিত হয়েছে। প্রতিবারের মতো এবারও ইংরেজি বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেছে।

বুধবার সকালে কুষ্টিয়া জিলা স্কুলে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আসলাম হোসেন। পরে জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়। কুষ্টিয়ায় শুধুমাত্র মাধ্যমিকেই ৩২ লাখ বই বিতরণ করা হয় বলে জানা গেছে।

নোয়াখালী
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে পালিত হচ্ছে বই উৎসব। ২০২০ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীর হাতে বছরের প্রথম দিনে তুলে দেয়া হচ্ছে বিনামূল্যের নতুন বই। এ আয়োজনকে ঘিরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন ও প্রাঙ্গণ সাজানো হয়েছে।দেশজুড়ে বই উৎসব

জেলায় এ বছর ৯টি উপজেলার ১২৫৩টি সরকারি বিদ্যালয়ে ১৯ লাখ ১০ হাজার ৭১১টি নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে।

রংপুর
রংপুরে উৎসবমুখর পরিবেশে বই উৎসব হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জিলা স্কুল মাঠে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম। জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসন ও শিক্ষা বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা বক্তৃতা করেন। এ সময় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিথিরা।

এবার রংপুর বিভাগের ৮ জেলায় ৩২ লাখ ২৪ হাজার ৬১৪ জন শিক্ষার্থীদের মাঝে ১ কোটি ৩৩ লাখ ৭৪ হাজার ৮৬২টি বই বিতরণ করা হয়েছে।দেশজুড়ে বই উৎসব

নওগাঁ
নওগাঁয় চকএনায়েত মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার্থীদের এবং কে ড সরকারি উচ্চ বিদ্যালয়, জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণের মধ্যে দিয়ে বই উৎসব উদযাপিত হয়েছে।

জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া। এছাড়াও বই বিতরণ অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার মো. মোবাবরুল ইসলাম এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম মণ্ডল উপস্থিত ছিলেন।

শিক্ষা বিভাগ জানিয়েছে, চলতি শিক্ষাবর্ষে জেলায় প্রাথমিক পর্যায়ে ২ লাখ ৭০ হাজার ৮৯৩ জন শিক্ষার্থীর মধ্যে ৩৫ লাখ ৭৭ হাজার ৭৯৮টি বই এবং মাধ্যমিক পর্যায়ে ২ লাখ ৮০ হাজার ৬শ’ শিক্ষার্থীর মধ্যে ১৩ লাখ ৩০ হাজার ২৬৫টি বই বিতরণ করা হচ্ছে। দেশজুড়ে বই উৎসব

সিলেট
বুধবার সকাল সাড়ে ১০টায় সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিদুল ইসলাম। বই উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম।

সিলেট বিভাগে এ বছর বিতরণ করা হচ্ছে ১ কোটি ৫৯ লাখ ৯ হাজার ৭২৯টি বই, যা গত বছরের তুলনায় ১ লাখ ২১ হাজার ৪৮৮টি বেশি। শিশু শ্রেণি, প্রাথমিক ও মাধ্যমিকে এ বছর সিলেট বিভাগে বই পাচ্ছে ৩০ লাখ ৫০ হাজার ৮৮ জন শিক্ষার্থী। ইতোমধ্যে ৯৭ শতাংশ বই পৌঁছে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।দেশজুড়ে বই

সুনামগঞ্জ
নতুন বছরের প্রথম দিনে সুনামগঞ্জে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ। একই সঙ্গে জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দমুখর পরিবেশে বই বিতরণ উৎসব হয়েছে।

এবার সারাদেশে ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার শিক্ষার্থীকে দেয়া হবে ৩৫ কোটি ৩১ লাখ ৪৪ হাজার নতুন বই। ২০১০ সাল থেকে বছরের প্রথম দিন উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ করে আসছে সরকার।

চাঁপাইনবাবগঞ্জ
সারাদেশের মতো বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার লক্ষ্যে বই উৎসবের উদ্বোধন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বুধবার সকালে হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ.জেড.এম নূরুল হক।

এই উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল মালেক। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বছরে নতুন বই তুলে দেন অতিথিরা।

চাঁপাইনবাবগঞ্জ জেলায় এ বছর মাধ্যমিক শাখায় মোট ১ লাখ ৮২ হাজার ৬৩৮ জন শিক্ষার্থীর হাতে ২৩ লাখ ৯০ হাজার ২৫৩টি বই, প্রাথমিক শাখায় ২ লাখ ১৪ হাজার ২৪৫ জন শিক্ষার্থীর হাতে ১০ লাখ ১৪ হাজার ৫২৫টি বই এবং ৫৩৮ জন আদিবাসী শিক্ষার্থীর হাতে ১০ হাজার ২৯৩টি নতুন বই তুলে দেয়া হচ্ছে।

রাঙ্গামাটি
রাঙ্গামাটিতে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। উৎসবের অংশ হিসেবে নতুন বছরের প্রথম দিন আজ সকালে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রতিটি শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেয়া হয়েছে।

সকাল রাঙ্গামাটি গোধুলী আমানতবাগ স্কুলে বই উৎসবের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এ সময় রাঙ্গামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. খোরশেদ আলমসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে শহীদ আব্দুল আলী একাডেমীতে মাধ্যমিক পর্যায়ে বই উৎসবের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক এ.কে.এম. মামুনুর রশিদ। এ সময় রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য হাজী মো. মুছা মাতব্বরসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল
টাঙ্গাইলে বুধবার দিনব্যাপী জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পাঠ্যপুস্তক উৎসব এবং নতুন বই বিতরণ কর্মসূচি উদযাপিত হয়েছে। সকালে জেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পাঠ্যপুস্তক উৎসব এবং নতুন বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক শহীদুল ইসলাম।

জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। জাতীয় পাঠ্যপুস্তক উৎসবকে কেন্দ্র করে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হয় বর্ণাঢ্য কর্মসূচির।

Jui  Banner Campaign
ট্যাগ: পাঠ্যবইবই উৎসব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গ্যাসের মারাত্মক স্বল্পচাপ থাকবে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: ইসি আনোয়ারুল ইসলাম।

তড়িঘড়ি করে গেজেট প্রকাশের অভিযোগ সঠিক নয়: ইসি

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

যারা মিডিয়ার বাইরে, আপনাদের সংসার কেন টিকছে না?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিক জেলে যাননি: তথ্য উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

গণভোটের পুরোটাই মানতে হবে: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT